ঢাকা শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

চীনে চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পিএম
বাংলাদেশের শারিকা সাফা রিমন। ছবি: সংগৃহীত

চীনে অনুষ্ঠিত জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। জমকালো সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশের হাতে তুলে দেওয়া হয়েছে চ্যাম্পিয়ন ট্রফি।

পুরো টুর্নামেন্টজুড়েই দারুণ পারফরম্যান্স উপহার দিয়েছে বাংলাদেশ। দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা।

টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করে যৌথভাবে টপ স্কোরার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন বাংলাদেশের শারিকা সাফা রিমন। গোল করার দক্ষতায় দলের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।

চ্যালেঞ্জার গ্রুপে এমন ঐতিহাসিক সাফল্যের জন্য বাংলাদেশ হকি দলের সব খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি / ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ল হকি দল
এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে অংশ নিতে শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় হকি দল। এশিয়ান হকির মর্যাদাপূর্ণ এই টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ দল বেশ কিছুদিন ধরে নিবিড় অনুশীলনের মধ্য দিয়ে গেছে।
ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ল হকি দল
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
আসন্ন হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর ভারতের জলন্ধর ও মোহালিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জিমি-আমিরুলরা। প্রতিযোগিতা চলবে ৬ নভেম্বর পর্যন্ত। বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ম্যাচ সূচি অনুমোদন করেছে। টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে বাংলাদেশকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন। সূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে দলটি। গত ৪ নভেম্বর স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর হবে ব্রোঞ্জ, রুপা ও সোনা জয়ের ম্যাচ। আরটিভি/এসআর  
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমস হকি / বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমসের পুরুষ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।  বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।  আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। আরটিভি/এসআর
বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
আরও পড়ুন
পাবিপ্রবিতে ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড অনুষ্ঠিত
বাংলাদেশকে ৪৫ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক, আছে যে শর্ত
বুটেক্সে অনুষ্ঠিত হলো আন্তঃবিশ্ববিদ্যালয় টেক্সটাইল উদ্ভাবন প্রতিযোগিতা ‘টেক্সভার্স ২.০’
দেশবাসীর জন্য হঠাৎ সতর্কবার্তা বিমান বাংলাদেশের