ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

চার বছরেই বিশ্বরেকর্ড গড়ল এলেনা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পিএম
সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছেন এলেনা মিশ্রা। ছবি: সংগৃহীত

সম্প্রতি ভারতের ওড়িশার মাদার্স পাবলিক স্কুলে ব্লিটজ ফিদে রেটিং ওপেন দাবা চ্যাম্পিয়নশিপ অংশগ্রহণ করেই বিশ্বরেকর্ড গড়েছে এলেনা মিশ্রা।

মাত্র চার বছর বয়সে সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছেন তিনি। আন্তর্জাতিক দাবা ফেডারেশন এই খুদে প্রতিভাকে আনুষ্ঠানিক ফিদে ব্লিটজ ১৪৩২ রেটিং দিয়েছে।

এর আগে এত অল্প বয়সে এই কাজ করতে পারেনি কোনও নারী দারাড়ু। চার বছর বয়সটা যেখানে বাচ্চাদের ছোটাছুটি করে বেড়ানোর বয়স। এই বয়সে শিশুর বিকাশ দ্রুত ঘটলেও পেশাগত দিকে পা বাড়িয়ে সাফল্য পেয়েছে এমন দৃশ্য সত্যি বিরল।

আর সেই বিরল ঘটনাকেই একপ্রকার সাধারণভাবে তুলে ধরেছে ওড়িশার এই খুদে দাবাড়ু। ওড়িশার বাসিন্দা এলেনা মাত্র চার বছর ৫ মাস ১৬ দিন বয়সেই দাবার দুনিয়ায় নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেছে।

ওড়িশার ক্রীড়াঙ্গনে মাত্র চার বয়সী এলেনার এই বিরাট কীর্তি নিয়ে ইতিমধ্যেই নেটদুনিয়ায় বেশ চর্চা হচ্ছে। নেটিজেনরা লিখেছে, ‌ওড়িশার এলেনা মিশ্রা মাত্র ৪ বছর ৬ মাস ১৬ দিন বয়সে সর্বকনিষ্ঠ নারী দারাড়ু হিসেবে আনুষ্ঠানিকভাবে ফিদে রেটিং পেয়েছে।

ফিদের প্রকাশিত সেপ্টেম্বর ২০২৬ রেটিংয়ের তথ্য অনুযায়ী, তার ব্লিটজ রেটিং হলো ১৪৩২। ২০২২ সালে বা তার পরে জন্মগ্রহণকারী কেউ এই কৃতিত্ব এর আগে কেউ আর অর্জন করতে পারেনি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বার্সা, ম্যান ইউ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, আমাদের বর্তমান সরকারের যে লক্ষ্য রয়েছে, আমরা খেলাধুলাকে পেশাদারিত্বের জায়গায় নিশ্চিত করতে কাজ শুরু করেছি। নতুন করে খেলাধুলা শুরুর মাধ্যমে আমরা খেলোয়াড়দের বের করে আনছি। মাননীয় প্রধানমন্ত্রীর যে নির্দেশনা রয়েছে, বাংলাদেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। সেটি নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকরা কাজ করছেন। এর সঙ্গে মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ সবাই কাজ করছেন। এ ছাড়া আমাদের যে জেলা স্টেডিয়ামগুলো রয়েছে, সেগুলোকে আমরা আধুনিকায়ন করে খেলার উপযোগী করে দিতে চাই। সেখান থেকে ভালো খেলোয়াড় বের হয়ে আসবে।
দেশের ৪৫৯৯ ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই: ক্রীড়া প্রতিমন্ত্রী
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
টাঙ্গাইলের দেলদুয়ারের বাবুপুরে শিশু-কিশোরদের খেলার মাঠের সংকট দূর করতে গ্রামবাসীর ব্যতিক্রমী উদ্যোগে যুক্ত হলো সরকার।
গ্রামবাসীর চাঁদা তুলে খেলার মাঠ ক্রয়, পাশে দাঁড়ালেন ক্রীড়ামন্ত্রী
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
প্রতিদিনের ব্যস্ত জীবনে সব খেলা তো আর দেখতে পারবেন না। একটু বেছে নিতে হবে আপনার সময় ও পছন্দ অনুযায়ী। নিশ্চয়ই লাইভ বা সরাসরি খেলা দেখতেই আর সবার মতো আপনারও আগ্রহ বেশি।
বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ ম্যাচসহ টিভিতে আজকের খেলা
আরও পড়ুন
শেষ উইকেটে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানকে জয় উপহার দিলো শাদাব খান
ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়লেন অভিষেক শর্মা
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সেঞ্চুরির বিশ্বরেকর্ড
খেলোয়াড় বিক্রিতে চেলসির বিশ্বরেকর্ড