১৯ কোটির বেশি ভিডিও সরালো টিকটক

আরটিভি নিউজ 

শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫ , ১০:০৮ পিএম


১৯ কোটির বেশি ভিডিও সরালো টিকটক
ছবি: সংগৃহীত

ব্যবহারকারী নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে চলতি বছরের এপ্রিল থেকে জুন এই তিনমাসে বিশ্বব্যাপী ১৮৯ মিলিয়নেরও বেশি (প্রায় ১৯ কোটি) ভিডিও সরিয়ে নিয়েছে টিকটক। প্রতিষ্ঠানটির সাম্প্রতিক এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। খবর আনাদোলু এজেন্সির। 

বিজ্ঞাপন

প্রতিবেদনে বলা হয়, অপসারণ করা কনটেন্টের মধ্যে ৯৯ শতাংশেরও বেশি ভিডিও ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতে সরানো হয়। এছাড়া, সরানো ভিডিওগুলোর ৯০ শতাংশেরও বেশি কোনো রকম ভিউ হওয়ার আগেই প্ল্যাটফর্ম থেকে সরিয়ে ফেলা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, অপসারণ করা কনটেন্টের ৮০ দশমিক ৬ শতাংশই গড়ে মাত্র দুই ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন

প্ল্যাটফর্মটি কনটেন্ট অপসারণের উল্লেখযোগ্য কিছু কারণ উল্লেখ করেছে। যেখানে শীর্ষে রয়েছে সংবেদনশীল ও প্রাপ্তবয়স্ক থিম (৩০ দশমিক ৬ শতাংশ) এবং নিয়ন্ত্রিত পণ্য ও বাণিজ্যিক কার্যকলাপ (৩০ দশমিক ৫ শতাংশ)। 

বিজ্ঞাপন

ভিডিওর পাশাপাশি এই সময়ের মধ্যে টিকটক বিশ্বব্যাপী ৩৬ মিলিয়ন লাইভ স্ট্রিম অপসারণ করেছে, যা আগের সময়ের তুলনায় প্রায় ১০০ শতাংশ বেশি। পাশাপাশি বিজ্ঞাপন নীতি লঙ্ঘনের জন্য এপ্রিল থেকে জুন মাসে ৮ মিলিয়নেরও বেশি বিজ্ঞাপনও সরিয়ে নেওয়া হয়েছে।

আরটিভি/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission