ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

৩ মার্চ চন্দ্রগ্রহণ, দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০১ পিএম
ছবি: সংগৃহীত

২০২৬ সালের অন্যতম আকর্ষণীয় জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা ঘটতে যাচ্ছে আগামী ৩ মার্চ। নাসা জানিয়েছে, ওই দিন পূর্ণিমা পড়বে এবং একই সঙ্গে দেখা মিলবে চন্দ্রগ্রহণের। এই রাতে আকাশে দেখা যাবে ‘ব্লাড ওয়ার্ম মুন’, যা আসলে একটি বিশেষ রক্তিম চাঁদ। বিশেষভাবে উত্তর আমেরিকার আকাশে এটি সবচেয়ে ভালোভাবে দেখা যাবে, বিশেষ করে পশ্চিম উপকূল থেকে।

মার্চ মাসের পূর্ণিমাকে ঐতিহ্য অনুযায়ী বলা হয় ‘ওয়ার্ম মুন’। বসন্তের শুরুতে মাটি উষ্ণ হলে কেঁচো বা পোকামাকড়ের লার্ভা মাটির উপরে উঠে আসে। একে ব্লাড ওয়ার্ম মুনের সঙ্গে মিলিয়ে দেখা হয়। ‘ব্লাড মুন’ হয়, যখন পূর্ণিমা বা পূর্ণ চাঁদের সময় চন্দ্রগ্রহণ ঘটে।

চন্দ্রগ্রহণ তখন ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান করে। তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং চাঁদ গাঢ় লাল বা তামাটে আভা ধারণ করে।

নাসার তথ্য অনুযায়ী, এবার পূর্ণ চন্দ্রগ্রহণ হবে প্রায় এক ঘণ্টা ধরে। আন্তর্জাতিক সময় (ইউটিসি) অনুযায়ী এটি শুরু হবে ১১:০৪ থেকে ১২:০৩ পর্যন্ত। বাংলাদেশ সময় অনুযায়ী সময় হবে বিকাল ৫:০৪ থেকে ৬:০৩ পর্যন্ত। চন্দ্রগ্রহণ শুরু হবে এর প্রায় দেড় ঘণ্টা আগে, আর পুরো গ্রহণ শেষ হবে রাত ৮:২৩ মিনিটে।

এই গ্রহণটি পূর্ব এশিয়া ও অস্ট্রেলিয়ায় পুরোপুরি দৃশ্যমান হবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তা সারারাত দেখা যাবে। উত্তর ও মধ্য আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমাংশে ভোরের দিকে সবচেয়ে ভালো দেখা যাবে। তবে ইউরোপ ও আফ্রিকায় এটি দেখা যাবে না।

চন্দ্রগ্রহণ খালি চোখেই নিরাপদে দেখা যায়। সূর্যগ্রহণের মতো বিশেষ চশমার প্রয়োজন নেই। তবে দূরবীন বা টেলিস্কোপ থাকলে চাঁদের লাল আভার সূক্ষ্ম পরিবর্তন আরও স্পষ্ট দেখা যাবে। যারা ছবি তুলতে চান, তাদের জন্য এটি দারুণ সুযোগ। আকাশ মেঘমুক্ত থাকলে ডিএসএলআর ক্যামেরার আইএসও বাড়িয়ে ভালো ছবি তোলা সম্ভব।

প্রতি মাসে পূর্ণিমা হলেও চন্দ্রগ্রহণ কেন হয় না? এর কারণ, চাঁদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের সঙ্গে সামান্য কাত। ফলে বেশিরভাগ সময় পৃথিবীর ছায়া চাঁদের ওপর সরাসরি পড়ে না। কখনো উপরে, কখনো নিচ দিয়ে চলে যায়। কেবল যখন চাঁদ, পৃথিবী ও সূর্য একই সরলরেখায় নিখুঁতভাবে অবস্থান করে, তখনই চন্দ্রগ্রহণ ঘটে। ৩ মার্চ এমনই একটি দিন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
বাংলাদেশে আয়কর-সংক্রান্ত বিভিন্ন কাজে টিআইএন বা টিন নম্বর গুরুত্বপূর্ণ একটি পরিচয়পত্র হিসেবে ব্যবহৃত হয়।
অনলাইনে টিন সার্টিফিকেট পেতে যেসব ডকুমেন্ট লাগে
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
আইফোন ও আইপ্যাড ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা দিয়েছে অ্যাপল। পুরোনো সংস্করণের সফটওয়্যারে গুরুতর নিরাপত্তা ত্রুটি শনাক্ত হওয়ায় দ্রুত ডিভাইস হালনাগাদ করার পরামর্শ দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
২০২৬ সালের ১৩ নভেম্বর পৃথিবী ধ্বংস হয়ে যাবে এমন একটি ভবিষ্যদ্বাণী ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। ১৯৬০ সালে প্রকাশিত একটি গবেষণাপত্রে এমন আশঙ্কা প্রকাশ করেছিলেন অস্ট্রিয়ায় জন্ম নেওয়া মার্কিন অধ্যাপক ও সাইবারনেটিকস বিশেষজ্ঞ হাইঞ্জ ফন ফোরস্টার এবং তার দুই শিক্ষার্থী প্যাট্রিসিয়া এম মোরা ও লরেন্স ডব্লিউ আমিট।
২০২৬ সালের ১৩ নভেম্বর কি সত্যিই ধ্বংস হবে পৃথিবী?
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
চোখের সামনে একজন পরিচিত মানুষকে কথা বলতে দেখা যাচ্ছে। কণ্ঠও তারই মতো। মুখের অভিব্যক্তি স্বাভাবিক, ঠোঁটের নড়াচড়াও কথার সঙ্গে মিলছে।
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
প্রযুক্তি আর বিলাসিতার মেলবন্ধনে নতুন চমক দেখাল বিলাসবহুল পণ্য নির্মাতা প্রতিষ্ঠান ক্যাভিয়ার। অ্যাপলের ভাঁজযোগ্য আইফোনের বিশেষ সংস্করণ তৈরি করেছে প্রতিষ্ঠানটি, যার সর্বোচ্চ দাম ২১ হাজার ৩৪০ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২৬ লাখ টাকা।
সৌভাগ্যবান ১৭ জনের জন্য বাজারে এলো আইফোন, দাম কত?
আরও পড়ুন
আজ রাতেই বিরল চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে দেখা যাবে কি?
মিশরের আকাশে শুক্রবার দেখা যাবে চন্দ্রগ্রহণের বিরল দৃশ্য
আজ পূর্ণ চন্দ্রগ্রহণ, যেসব স্থান থেকে দেখা যাবে
দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে