ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

চোখ রাখুন মার্চের আকাশে: ৯টি চমকপ্রদ মহাজাগতিক ঘটনা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২২ পিএম
ছবি: সংগৃহীত

ফেব্রুয়ারি শেষ হতে আর দু’দিন বাকি। আগামী মার্চ মাসে মহাকাশপ্রেমীদের জন্য রয়েছে নয়টি চমকপ্রদ মহাজাগতিক ঘটনার সুযোগ। মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক ন্যাশনাল জিওগ্রাফিকের প্রতিবেদনে বলা হয়েছে, এই মাসে আকাশে দেখা যাবে পূর্ণ চন্দ্রগ্রহণ, গ্রহের যুগলবন্দী দৃশ্য, আকাশগঙ্গার কেন্দ্র স্পষ্ট হওয়া সহ আরও নানা আকর্ষণীয় ঘটনা।

১. গ্রহের শোভাযাত্রা

ফেব্রুয়ারিতে সৌরজগতের ছয়টি গ্রহ এক সারিতে ছিল। মার্চে পশ্চিম আকাশে সূর্যাস্তের পর দেখা যাবে বুধ, শুক্র ও শনি। বৃহস্পতি দক্ষিণ-পূর্ব আকাশে, নেপচুন ও ইউরেনাস দিগন্তের ওপর অবস্থান করবে। টেলিস্কোপ ছাড়া পুরো দৃশ্য দেখা কঠিন।

২. পূর্ণ চন্দ্রগ্রহণ (ব্লাড মুন)-৩ মার্চ

ফুল চাঁদ কমলা-লাল আভা ধারণ করবে। পৃথিবী তখন সূর্য ও চাঁদের মাঝে অবস্থান নেবে। ছোট তরঙ্গদৈর্ঘ্যের আলো ছড়িয়ে গেলে লাল রঙের আলো চাঁদকে কমলা-লাল রঙে রাঙিয়ে তুলবে।

৩. শুক্র-শনি যুগলবন্দী-৭ ও ৮ মার্চ

সন্ধ্যায় পশ্চিম আকাশে ৪৫ মিনিটের জন্য শুক্র ও শনি কাছাকাছি অবস্থানে দেখা যাবে। টেলিস্কোপে দুই গ্রহ পাশাপাশি দৃশ্যমান হবে।

৪. অমাবস্যা ও পিরামিডের মতো আলোর আভা-১৯ মার্চ

চাঁদের আলো না থাকায় গভীর মহাকাশের বস্তু দেখা যাবে। সূর্যাস্তের প্রায় দেড় ঘণ্টা পর পশ্চিম আকাশে সূর্যালোক ধূলিকণায় প্রতিফলিত হয়ে পিরামিডের মতো হালকা আলোর আভা সৃষ্টি হবে।

৫. বসন্ত বিষুব-২০ মার্চ

উত্তর গোলার্ধে বসন্তের সূচনা। এ সময় অরোরা বোরিয়ালিস বা নর্দার্ন লাইটস দেখা যেতে পারে।

৬. চাঁদ ও প্লিয়াডিস নক্ষত্রপুঞ্জ-২২ মার্চ

সন্ধ্যায় চাঁদ উজ্জ্বল প্লিয়াডিস নক্ষত্রপুঞ্জের কাছে অবস্থান করবে। পশ্চিম আকাশে সূর্যাস্তের ৬০–৯০ মিনিট পর এই দৃশ্য দেখা যাবে। উজ্জ্বল শুক্রও চোখে পড়তে পারে।

৭. বৃহস্পতি-চাঁদের মিলন-২৬ ও ২৭ মার্চ

দক্ষিণ-পশ্চিম আকাশে প্রায় পূর্ণ চাঁদ ও বৃহস্পতি পাশাপাশি অবস্থান করবে। সূর্যাস্ত থেকে ভোর পর্যন্ত দৃশ্যটি উপভোগ করা সম্ভব।

৮. রেগুলাস নক্ষত্র আড়াল করবে চাঁদ-২৯ মার্চ

কিছু অঞ্চলে দেখা যাবে ‘লুনার অকাল্টেশন’, যেখানে চাঁদ সরাসরি উজ্জ্বল নক্ষত্র রেগুলাসের সামনে দিয়ে অতিক্রম করবে।

৯. আকাশগঙ্গার কেন্দ্র স্পষ্ট হবে

মার্চে ভোরের আগে দক্ষিণ-পূর্ব আকাশে আমাদের মিল্কিওয়ের উজ্জ্বল কেন্দ্র আরও স্পষ্ট দেখা যাবে। দূষণ কম এমন জায়গায় দৃশ্যটি সবচেয়ে ভালো দেখা যায়।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা, বোঝা এবং দায়িত্বশীলভাবে ব্যবহারের জন্য বিশেষ কিছু উদ্যোগ গ্রহণ করেছে ‘টিকটক’।
এআই কনটেন্ট শনাক্তের উদ্যোগ জোরদার করছে টিকটক
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
মোবাইল টাওয়ারের নেটওয়ার্কের বাইরে থেকেও যোগাযোগের সুযোগ দিতে আসছে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা। বাংলালিংক গ্রাহকদের জন্য স্টারলিংক প্রযুক্তির এ সুবিধা দুর্গম পাহাড়, উপকূল, সমুদ্র ও নেটওয়ার্কবিহীন এলাকায় যোগাযোগের নতুন সম্ভাবনা তৈরি করছে। এ সেবার প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে বিনা মূল্যে স্যাটেলাইট সুবিধা পাওয়ার সুযোগ থাকবে বলে জানানো হয়েছে। যেভাবে চালু করবেন সেবা এ সেবা ব্যবহারের জন্য আলাদা স্যাটেলাইট ফোন, ডিশ, অ্যান্টেনা কিংবা বিশেষ কোনো যন্ত্র কেনার প্রয়োজন নেই। তবে শুধু ফোরজি ফোন ও বাংলালিংক সিম থাকলেই সেবাটি ব্যবহার করা যাবে না। এ জন্য ফোনের সামঞ্জস্য, স্যাটেলাইট কাভারেজ এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। সেবাটি নিজের নম্বরে চালু আছে কি না, তা জানতে বাংলালিংকের মাইবিএল (MyBL) অ্যাপ ব্যবহার করা যেতে পারে। প্রয়োজনে যোগাযোগ করা যাবে অপারেটরের গ্রাহকসেবায়। পাশাপাশি ফোনের সফটওয়্যার হালনাগাদ রাখা এবং ফোরজি সুবিধা সক্রিয় আছে কি না, তা পরীক্ষা করতে হবে। আলাদা অ্যাপ ইনস্টল করতে হবে? স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনের জন্য আলাদা অ্যাপ ইনস্টল করে জটিল সেটআপ করার প্রয়োজন নেই। তবে ফোনটি এ প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে এবং অপারেটরের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। কখন স্যাটেলাইটের সঙ্গে যুক্ত হবে ফোন? প্রচলিত মোবাইল টাওয়ারের কাভারেজের বাইরে চলে গেলে উপযুক্ত ফোন স্যাটেলাইট নেটওয়ার্কের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করতে পারে। এ ক্ষেত্রে খোলা আকাশের নিচে থাকা সুবিধাজনক। ভবন, পাহাড় বা অন্য কোনো বড় বাধা সংযোগে প্রভাব ফেলতে পারে। তবে নেটওয়ার্কের বাইরে গেলেই স্বয়ংক্রিয়ভাবে স্যাটেলাইট সংযোগ পাওয়া যাবে, এমন নিশ্চয়তা নেই। ফোনের মডেল, ব্যবহারকারীর অবস্থান, স্যাটেলাইট কাভারেজ ও অপারেটরের নির্ধারিত শর্তের ওপর সেবাটি নির্ভর করবে। প্রথম মাসে ফ্রি, এরপর কী? বাংলালিংকের ঘোষিত অফার অনুযায়ী, সেবা চালুর প্রথম মাসে নির্দিষ্ট ইন্টারনেট বা মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গে অতিরিক্ত খরচ ছাড়াই স্যাটেলাইট সুবিধা ব্যবহারের সুযোগ থাকবে। দ্বিতীয় মাস থেকে নির্দিষ্ট মাসিক ইন্টারনেট ও মিশ্র বান্ডেল প্যাকের সঙ্গেও এ সুবিধা পাওয়ার কথা রয়েছে। এ ছাড়া স্যাটেলাইট নেটওয়ার্কে ব্যবহারের জন্য প্রতি মাসে পাঁচটি বিনা মূল্যের এসএমএস দেওয়ার কথাও জানানো হয়েছে। তবে কোন কোন প্যাকে এ সুবিধা পাওয়া যাবে, অফারটি পেতে অতিরিক্ত শর্ত রয়েছে কি না এবং সুবিধা গণনার তারিখ কী এসব তথ্য বাংলালিংকের আনুষ্ঠানিক নির্দেশনা থেকে যাচাই করে নেওয়া প্রয়োজন। স্যাটেলাইট সংযোগে কী করা যাবে? প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে সীমিত যোগাযোগের সুযোগ তৈরি করাই এ সেবার মূল উদ্দেশ্য। দুর্গম এলাকা, সমুদ্র, উপকূল কিংবা দুর্যোগের সময় প্রচলিত নেটওয়ার্ক অকার্যকর হয়ে পড়লে এ প্রযুক্তি কাজে আসতে পারে। স্যাটেলাইট সংযোগের মাধ্যমে মেসেজিং, অবস্থানভিত্তিক কিছু সুবিধা এবং নির্দিষ্ট অ্যাপ ব্যবহারের সুযোগ থাকতে পারে। তবে সব অ্যাপ বা অনলাইন সেবা এতে কাজ করবে না। প্রচলিত ফোরজি বা ফাইভজি ইন্টারনেটের মতো উচ্চগতির সংযোগও আশা করা ঠিক হবে না। ডিশ বা অ্যান্টেনা বসানোর প্রয়োজন নেই প্রচলিত স্যাটেলাইট ইন্টারনেটের সঙ্গে ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তির পার্থক্য রয়েছে। সাধারণ স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহারের জন্য অনেক ক্ষেত্রে নির্দিষ্ট স্থানে ডিশ বা অ্যান্টেনা বসাতে হয়। কিন্তু ডাইরেক্ট-টু-সেল প্রযুক্তিতে সামঞ্জস্যপূর্ণ মোবাইল ফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারে। ফলে বাড়ি বা অফিসে আলাদা ডিশ বসানোর প্রয়োজন হয় না। তবে ফোনের সামঞ্জস্য এবং অপারেটরের সেবার আওতাভুক্ত হওয়া জরুরি। অন্য অপারেটরের গ্রাহকেরা কি পাবেন? বাংলাদেশে সেবাটি বাংলালিংক গ্রাহকদের জন্য চালুর কথা বলা হয়েছে। অন্য অপারেটরের গ্রাহকেরা একই সুবিধা পাবেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য ছাড়া সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না। অর্থাৎ, শুধু ফোরজি ফোন থাকলেই স্টারলিংকভিত্তিক এ সেবা ব্যবহার করা যাবে না। প্রয়োজন হবে সামঞ্জস্যপূর্ণ ফোন, উপযুক্ত সিম এবং সংশ্লিষ্ট নম্বরে সেবাটির প্রাপ্যতা। সংযোগ না পেলে করণীয় ফোনে ফোরজি সুবিধা থাকা সত্ত্বেও স্যাটেলাইট সংযোগ না পেলে প্রথমে ফোনের সফটওয়্যার ও নেটওয়ার্ক সেটিংস পরীক্ষা করতে হবে। এরপর মাইবিএল অ্যাপে সেবাটি নম্বরে চালু আছে কি না, তা দেখতে হবে। এসব পরীক্ষা করার পরও সংযোগ না পেলে বাংলালিংকের গ্রাহকসেবায় যোগাযোগ করে ফোনের সামঞ্জস্য, নম্বরের যোগ্যতা, কাভারেজ এবং অফারের শর্ত সম্পর্কে নিশ্চিত হওয়াই ভালো। আরটিভি/এসকে
স্টারলিংকের প্রথম মাসের ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
আরও পড়ুন
হাসপাতালে মৃত্যুশয্যায় মা, চিকিৎসার টাকা নিয়ে উধাও ছেলে
কোলে মৃত শিশু: ভাইরাল হওয়া ছবির প্রকৃত ঘটনা
১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাতের আকাশে দেখা যাবে যেসব চমক
চুরির ঘটনা মাইকে ঘোষণা, অভিমানে যে কাণ্ড ঘটালেন যুবক