ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার মেটার বিরুদ্ধে মামলা

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ এএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে প্রযুক্তি জায়ান্ট মেটার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ উঠেছে, প্রতারণামূলক বিজ্ঞাপন থেকে বিপুল মুনাফা অর্জনের মাধ্যমে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন রাজধানী ওয়াশিংটনে দায়ের করা এই মামলাটি করেছে আইনি প্রতিষ্ঠান ‘টাইকো অ্যান্ড জাভারেই এলএলপি’ এবং ‘টেক জাস্টিস ল’। মামলার অভিযোগে বলা হয়েছে, ফেসবুক ব্যবহারকারীদের কাছে প্রদর্শিত প্রতারণামূলক বিজ্ঞাপন সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দিয়ে মেটা দীর্ঘদিন ধরে আর্থিকভাবে লাভবান হয়েছে।

মামলার নথিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালে মেটার মোট আয়ের প্রায় ১০ শতাংশ যার পরিমাণ প্রায় ১৬ বিলিয়ন ডলার এসেছে প্রতারণামূলক বা নিষিদ্ধ পণ্যের বিজ্ঞাপন থেকে। প্রতিদিন ব্যবহারকারীরা প্রায় ১৫ বিলিয়ন উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রতারণামূলক বিজ্ঞাপনের মুখোমুখি হচ্ছেন বলেও অভিযোগ করা হয়েছে।

এছাড়া অভিযোগে বলা হয়েছে, এসব বিজ্ঞাপনদাতার কাছ থেকে বেশি অর্থ নেওয়া হলেও প্রতারণা সংক্রান্ত ব্যবহারকারীদের ৯৬ শতাংশ বৈধ অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে।

সারাহ কে উইলি টেক জাস্টিস ল’র অ্যাটর্নি ও ব্যবস্থাপনা পরিচালক, এক বিবৃতিতে বলেন প্রতারণা দমনের কথা প্রকাশ্যে বলা হলেও ভেতরে ভিন্ন চিত্র রয়েছে। তার দাবি, মেটা সচেতনভাবেই প্রতারকদের কাছ থেকে বেশি অর্থ নিয়ে তাদের প্ল্যাটফর্মে সক্রিয় থাকার সুযোগ দিয়েছে, যা একটি ব্যবসায়িক মডেলের অংশ।

তবে অভিযোগ অস্বীকার করেছে মেটা। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র জানিয়েছেন, এসব অভিযোগ বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং তারা আদালতে এর বিরুদ্ধে লড়বে। মেটার দাবি, ব্যবহারকারীদের সুরক্ষায় তারা নিয়মিত পদক্ষেপ নিচ্ছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, গত বছর তারা ১৫ কোটি ৯০ লাখের বেশি প্রতারণামূলক বিজ্ঞাপন সরিয়ে দিয়েছে, যার ৯২ শতাংশই কোনো অভিযোগ পাওয়ার আগেই অপসারণ করা হয়। পাশাপাশি ইনস্টাগ্রামে ও ফেসবুকে প্রতারণার সঙ্গে জড়িত ১ কোটি ৯০ লাখ অ্যাকাউন্ট বন্ধ করা হয়েছে।

এই মামলাটি প্রযুক্তি কোম্পানিগুলোর বিজ্ঞাপন নীতি ও ব্যবহারকারী সুরক্ষা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সূত্র : ম্যাশেবল

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
খুলনার হত্যা মামলার আসামি চট্টগ্রামে ধরা
সুনামগঞ্জের সুধাংশু বিশ্বাস হত্যা মামলায় একজনের যাবজ্জীবন
ফের নামঞ্জুর হলো এমপি গাজী নজরুলের জামিন
এক হত্যাকাণ্ড, দুই মামলা; দ্বৈত বিচার নিয়ে তুমুল বিতর্ক