ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এলো নতুন এআই অ্যাপ মিউজ, পেছনে ফেলল চ্যাটজিপিটিকে

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

বাজারে আসার মাত্র ১২ দিনের মধ্যেই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অ্যাপ ‘মিউজ’ দিয়ে চমক দেখিয়েছে মেটা। বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যাপটোপিয়ার হিসাব অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও কানাডায় মিউজের আইওএস সংস্করণ ডাউনলোড হয়েছে প্রায় ১৮ লাখ বার। একই সময়ে চ্যাটজিপিটির আইওএস অ্যাপ ডাউনলোড হয়েছে প্রায় ১৩ লাখ বার।

তবে এই তুলনায় ভৌগোলিক ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। বর্তমানে মিউজ কেবল যুক্তরাষ্ট্র ও কানাডায় ব্যবহার করা যাচ্ছে। অন্যদিকে, চ্যাটজিপিটির মোবাইল অ্যাপ শুরু থেকেই বিশ্বের আরও বিস্তৃত অঞ্চলে চালু ছিল। এ কারণে তুলনাটি কাছাকাছি রাখতে অ্যাপটোপিয়া শুধু যুক্তরাষ্ট্র ও কানাডার আইওএস ডাউনলোডের তথ্য বিবেচনায় নিয়েছে।

অ্যাপটোপিয়ার তথ্য বলছে, বাজারে আসার প্রথম ১২ দিনে বিশ্বজুড়ে মিউজ ইনস্টল হয়েছে প্রায় ২৮ লাখ বার। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের অ্যাপ স্টোরের বিনামূল্যের অ্যাপের তালিকায় শীর্ষস্থানেও উঠে এসেছে মেটার এই এআই অ্যাপ।

শুধু ডাউনলোডের সংখ্যায় নয়, দৈনিক সক্রিয় ব্যবহারকারীর হিসাবেও এগিয়ে রয়েছে মিউজ। প্রথম ১২ দিনের একই সময়ের হিসাবে মিউজের দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ৬ লাখ ৪২ হাজার। বিপরীতে চ্যাটজিপিটির দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল প্রায় ২ লাখ ৩১ হাজার।

মিউজের শুধু আইওএস সংস্করণেই দৈনিক সক্রিয় ব্যবহারকারী ছিল আনুমানিক ৩ লাখ ৫৯ হাজার। অর্থাৎ, ওই সময়ে মিউজের আইওএস সংস্করণের দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যাই চ্যাটজিপিটির মোট দৈনিক সক্রিয় ব্যবহারকারীর চেয়ে বেশি ছিল।

বিশ্লেষকদের মতে, মিউজের দ্রুত জনপ্রিয়তার পেছনে মেটার বিশাল সামাজিক যোগাযোগমাধ্যম নেটওয়ার্ক ভূমিকা রাখতে পারে। অ্যাপটি ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপসহ মেটার বিভিন্ন সেবার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ রয়েছে।

অ্যাপটোপিয়ার তথ্য অনুযায়ী, মিউজের প্রাথমিক ব্যবহারকারীদের ৯৫ শতাংশের বেশি ফেসবুক ব্যবহার করেন। একই সময়ে প্রায় ৬৩ শতাংশ ব্যবহারকারী ইনস্টাগ্রামও ব্যবহার করেন।

তবে প্রাথমিক পর্যায়ের ডাউনলোড ও ব্যবহারকারীর পরিসংখ্যান দিয়ে দীর্ঘমেয়াদে মিউজ ও চ্যাটজিপিটির প্রতিযোগিতার ফলাফল নির্ধারণ করা যায় না। মিউজের বর্তমান বাজার-সীমাবদ্ধতা এবং দুই অ্যাপের বৈশ্বিক প্রাপ্যতার পার্থক্যও বিবেচনায় রাখা প্রয়োজন।


সূত্র : মিন্ট

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
এবার জেমিনি ব্যবহারে গুনতে হবে টাকা
এআইয়ের যুগে ঘরে বসে আয়ের নতুন সম্ভাবনা
এআই দিয়ে সৌরভের বায়োপিকের পোস্টার তৈরি, যা বললেন রাজকুমার