ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

এআই-জেনারেটেড কনটেন্ট শনাক্ত করতে কার্যক্রম বৃদ্ধি করছে টিকটক

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১১:০৩ এএম
ছবি: সংগৃহীত

টিকটকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি কনটেন্ট সহজে চেনার জন্য এবং ব্যবহারকারীদের নিরাপদ ডিজিটাল অভিজ্ঞতা নিশ্চিতে নতুন কিছু উদ্যোগ নিয়েছে টিকটক। এর আওতায় এআই-জেনারেটেড কনটেন্টের ক্ষেত্রে শিক্ষামূলক রিসোর্স এবং স্প্যাম শনাক্ত করার পদ্ধতি নিয়ে আসা হয়েছে।

একইসাথে, এআইভিত্তিক কনটেন্ট ভালোভাবে বুঝতে এবং সঠিক কনটেন্ট-ক্রিয়েটরদের প্রতি আস্থা বজায় রাখতে, বিভিন্ন টুল, সুরক্ষা ব্যবস্থা এবং পার্টনারশিপ বৃদ্ধি করছে টিকটক।

এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে জ্ঞান বাড়াতে এবং সকলকে এআই প্রযুক্তি সম্পর্কে জানাতে, ‘নিউজ অ্যান্ড মিডিয়া লিটারেসি অ্যালায়েন্স’ (এনএএমএলই) এবং ডিপফেক গবেষক হেনরি আইডার এর সাথে মিলে টিকটক একটি ব্যবহারিক গাইড তৈরি করেছে। টিকটকের গ্লোবাল পাবলিক পলিসি টিমের এআই লিড টম ভার্গিস জানান, এআই-জেনারেটেড কনটেন্ট চেনা, তৈরি করা এবং এআই সৃজনশীল আর দায়িত্বশীলভাবে ব্যবহার করতে প্রযুক্তি, পার্টনারশিপ ও রিসোর্সে বিনিয়োগ করা হচ্ছে।

২০২৫ সালের নভেম্বর থেকে ‘নো ফিল্টার’ ও ‘রাস্পবেরি পাই’-এর মতো পার্টনারদের সাথে টিকটকের তৈরি শিক্ষামূলক কনটেন্ট ২০০ মিলিয়নের বেশি ভিউ পেয়েছে। বিশ্বজুড়ে টিকটক ব্যবহারকারীদের জন্য এই কর্মসূচিতে এ পর্যন্ত ৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে টিকটক।
এছাড়া, জেনারেটিভ এআই-এর মাধ্যমে তৈরি ভুয়া তথ্য ও বড় স্প্যাম ঠেকাতেও টিকটক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করছে। ২০২৬ সালের প্রথম প্রান্তিকেই ৮৬ মিলিয়নের বেশি ভুয়া অ্যাকাউন্ট সরানো হয়েছে। রাজনীতি, সাম্প্রতিক ঘটনা, স্বাস্থ্য ও আর্থিক পরামর্শের মতো সংবেদনশীল বিষয়ে এআই-ভিত্তিক স্প্যাম পোস্ট করা অ্যাকাউন্টগুলো দ্রুত শনাক্ত করতে টিকটক শীঘ্রই উন্নত প্রযুক্তি ব্যবহারে পরীক্ষা শুরু করবে।

কোনো কনটেন্ট এআই দিয়ে তৈরি কি না তা নিশ্চিত করতে টিকটক 'সি২পিএ স্টিয়ারিং কমিটি'-তে যোগ দিচ্ছে। ইতোমধ্যে কনটেন্ট ক্রেডেনশিয়ালস, ক্রিয়েটর লেবেল ও নিজস্ব ইনভিজিবল ওয়াটারমার্কিং প্রযুক্তির সাহায্যে টিকটকে ৩ বিলিয়নের বেশি ভিডিওতে লেবেল যুক্ত করা হয়েছে, যেন প্ল্যাটফর্ম ব্যবহারকারীরা এআই দিয়ে তৈরি বা এডিট করা কনটেন্ট সহজে চিনতে পারে।

টিকটক ব্যবহারকারীদের সৃজনশীলতা এবং এআই নিয়ে ইতিবাচক অভিজ্ঞতা দিতে ‘স্মার্ট স্প্লিট’ ও ‘এআই আউটলাইন’-এর মতো টুল তৈরিতেও টিকটক কাজ করছে। পাশাপাশি, ‘ম্যানেজ টপিকস’ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের ফিডে কতটা এআই কনটেন্ট দেখতে চান, তা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারবেন। আরও নিরাপদ ও দায়িত্বশীল কমিউনিটি তৈরির উদ্দেশ্যে শিক্ষা, স্বচ্ছতা ও উদ্ভাবনে টিকটক এমন উদ্যোগ অব্যাহত রাখছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকেরা জানতে পারবেন। পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নির্ধারণ করে দিতে পারবেন তারা।  শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধায় অভিভাবকেরা নির্ধারণ করে দিতে পারবেন, কোন কোন ব্যক্তি তাঁদের সন্তানের প্রোফাইল ছবি দেখতে পারবেন এবং কারা তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন। সন্তান হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা কীভাবে ব্যবহার করবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন তারা। তবে নতুন এ সুবিধার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত বার্তা পড়ার সুযোগ পাবেন না অভিভাবকেরা।  ফলে সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে। ফোনকলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ফলে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু থাকলেও কিশোর-কিশোরীদের আদান–প্রদান করা বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চাইলে হোয়াটসঅ্যাপে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মেটা এআই’ ব্যবহারও নিয়ন্ত্রণ করতে পারবেন। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নিতে হবে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় সুবিধাটি বন্ধ করতে পারলেও কিশোর-কিশোরীরা নিজ থেকে বন্ধ করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।  তার মতে, এই ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ, এতে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কার্যক্রম কিছুটা কমবে। শুধু তা–ই নয়, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার দায়িত্বের একটি অংশ অভিভাবক ও ব্যবহারকারীদের ওপর বর্তাবে। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবজাতির জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে—এমন বৈশ্বিক উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন প্রযুক্তি খাতের ছয় শীর্ষ নির্বাহী।
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়।
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল।
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
আরও পড়ুন
টিকটকে পরিচয় থেকে কিশোরীর ‘কাছে আসা’, সেই যুবক গ্রেপ্তার
এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস
টিকটকে পরিচয় থেকে ‘কাছে আসা’, দেখা করাই কাল হলো কিশোরীর
গুগল ক্রোম ও টিকটক নিয়ে সতর্কবার্তা, হ্যাক হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট