ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আইফোন ও ম্যাক ভাড়া দিচ্ছে অ্যাপল, পাবেন যারা 

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ১০:০৭ পিএম
ছবি: সংগৃহীত

এখন থেকে আর আইফোন বা ম্যাকবুক কিনতে এককালীন বড় অঙ্কের অর্থ খরচ করতে হবে না। নির্দিষ্ট সময়ের জন্য বিশেষ চুক্তির আওতায় ভাড়া নিয়ে ব্যবহার করা যাবে অ্যাপলের এসব জনপ্রিয় ডিভাইস।

সিএনএনের এক প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইলেকট্রনিক পণ্যের বিশ্বব্যাপী বাড়তে থাকা দামের প্রেক্ষাপটে গ্রাহকদের সুবিধা দিতে নতুন ‘অ্যাপল আপগ্রেড’ লিজ কর্মসূচি চালু করেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। পেমেন্ট প্ল্যাটফর্ম ‘ক্লার্না’র সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চালু হওয়া এই সেবাটি আপাতত যুক্তরাষ্ট্রের অ্যাপল স্টোর, অনলাইন স্টোর ও অ্যাপল স্টোর অ্যাপে চালু করা হয়েছে।

আরও পড়ুন

নতুন এই লিজ কাঠামোর আওতায় ডিভাইস অনুযায়ী নির্দিষ্ট মেয়াদে চুক্তি করার সুযোগ থাকছে। যেখানে আইফোন ও অ্যাপল ওয়াচ ১২ বা ২৪ মাসের চুক্তিতে নেওয়া যাবে। অন্য স্বাভাবিক ডিভাইসের চেয়ে ম্যাকবুক ও আইপ্যাডের ক্ষেত্রে ২৪ বা ৩৬ মাসের চুক্তি করতে হবে। এ ছাড়া আইফোন লিজের ক্ষেত্রে প্রতি মাসে সর্বনিম্ন ১৭ দশমিক ৯৯ ডলার থেকে কিস্তি প্রদান শুরু হবে।

নতুন এই সুবিধার আওতায় বাজারে আসা আইফোন ১৭ সিরিজ, আইফোন এয়ার, অ্যাপল ওয়াচ সিরিজ ১১, অ্যাপল ওয়াচ আলট্রা ৩, ম্যাকবুক এয়ার, ম্যাকবুক প্রো, আইম্যাক, ম্যাক স্টুডিও, আইপ্যাড এয়ার, আইপ্যাড প্রো ও আইপ্যাড মিনি লিজ নেওয়া যাবে। তবে তুলনামূলক সাশ্রয়ী কিছু পণ্য যেমন আইফোন ১৬, ম্যাকবুক নিও, বেস আইপ্যাড এবং অ্যাপল ওয়াচ এসই এই তালিকার বাইরে রাখা হয়েছে।

অ্যাপলের আগে চালু থাকা ‘আইফোন আপগ্রেড প্রোগ্রাম’-এর বিকল্প হিসেবেই নতুন এই নমনীয় ব্যবস্থাটি নিয়ে আসা হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, এমন ব্যবস্থার ফলে গ্রাহকেরা ডিভাইস কেনাকে এককালীন বড় খরচের বদলে দৈনন্দিন সেবামূল্যের অংশ হিসেবে বিবেচনা করতে পারবেন।

প্রযুক্তি খাতের সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, সেমিকন্ডাক্টর বা চিপ সংকট এবং বৈশ্বিক উৎপাদন খরচ বাড়ার কারণে বাজারে নতুন আসা আইফোনের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে অ্যাপলের এই লিজ পরিকল্পনা সাধারণ ব্যবহারকারীদের জন্য একটি আকর্ষণীয় ও সাশ্রয়ী বিকল্প হয়ে উঠতে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
নিরাপত্তা জোরদার করতে নতুন ফিচার নিয়ে কাজ করছে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এ ফিচার চালু হলে পুরোনো অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনে অ্যাপটিতে লগইন করতে সমস্যায় পড়তে পারেন ব্যবহারকারীরা।
হোয়াটসঅ্যাপের নতুন ফিচারে বিপাকে পড়তে পারেন পুরোনো ফোনের ব্যবহারকারীরা
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
বন্ধুদের সঙ্গে হোয়াটসঅ্যাপে কথোপকথন আরও মজার করে তুলতে ব্যবহার করা যায় নিজের ছবি দিয়ে তৈরি স্টিকার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সহায়তায় সহজেই পছন্দের ছবি থেকে স্টিকার তৈরি করে তা হোয়াটসঅ্যাপে যুক্ত করা সম্ভব।
নিজের ছবি দিয়ে হোয়াটসঅ্যাপে স্টিকার তৈরি করবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন ফিচার। এর মধ্যে রয়েছে কম্পিউটারে আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই ওয়েব ব্রাউজার থেকে অডিও ও ভিডিও কল করার সুবিধা।
হোয়াটসঅ্যাপে নতুন ৫ ফিচার, অ্যাপ ছাড়াই করা যাবে ভিডিও কল
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
আরও পড়ুন
একই দিনে দুই বিমানবন্দরে সোনা ও আইফোন জব্দ
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য