ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে যাচ্ছে টেলিগ্রাম

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ১১:৩২ পিএম
ছবি: সংগৃহীত

সন্ত্রাসবাদ-সংক্রান্ত কনটেন্ট অপসারণে ব্যর্থ হওয়ার অভিযোগে বার্তা বিনিময় প্ল্যাটফর্ম টেলিগ্রামের বিরুদ্ধে বৃহস্পতিবার আদালতে মামলা করেছে অস্ট্রেলিয়ার সাইবার নিরাপত্তা নিয়ন্ত্রক সংস্থা। অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা আইন অনুযায়ী, এ অভিযোগে টেলিগ্রাম সর্বোচ্চ ৫ কোটি ৪৬ লাখ অস্ট্রেলীয় ডলার বা ৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানার মুখে পড়তে পারে।

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্রান্ট বৃহস্পতিবার (৩০ জুলাই) এই আইনি পদক্ষেপের বিষয়টি জানান। অনলাইন সেফটি অ্যাক্টের আওতায় টেলিগ্রাম তার দায়িত্ব যথাযথভাবে পালন করেছে কি না, তা নিয়ে এক বছরব্যাপী তদন্তের পর এ মামলা করা হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার অভিযোগ, অস্ট্রেলিয়ার নাগরিকদের অভিযোগের পরও টেলিগ্রাম সন্ত্রাসী কর্মকাণ্ড, মৃত্যুদণ্ডের ভিডিও এবং গণগুলির হামলার ফুটেজ সরাতে কয়েক সপ্তাহ সময় নিয়েছে। এছাড়া এসব কনটেন্ট ছড়ানো অ্যাকাউন্ট, চ্যানেল ও গ্রুপ বন্ধ করতেও ব্যর্থ হয়েছে প্ল্যাটফর্মটি।

রাশিয়া টেলিগ্রামের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা পাভেল দুরভকে গ্রেফতারের উদ্যোগ নেওয়ার ঘোষণা দেওয়ার একদিন পর এ পদক্ষেপ নেওয়া হলো। রাশিয়ার অভিযোগ, তিনি ‘সন্ত্রাসবাদের সঙ্গে জড়িত থাকার’ ক্ষেত্রে সহযোগিতা করেছেন।

ই-সেফটির দাবি, টেলিগ্রাম ২০১৯ সালের নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদ হামলার সরাসরি সম্প্রচারিত ভিডিও এবং ২০২২ সালের যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাফেলোতে গণগুলির হামলার ভিডিওসহ কিছু পরিচিত সন্ত্রাসী কনটেন্ট শনাক্ত করতে পারেনি। এসব কনটেন্ট প্রায় তিন মাস প্ল্যাটফর্মে থাকার পর সরানো হয় বলে জানিয়েছে সংস্থাটি।

দুবাই ও ফ্রান্স—উভয় দেশেই বসবাস করেছেন ৪১ বছর বয়সী দুরভ। ২০২৪ সালে অবৈধ কনটেন্ট ছড়িয়ে দেওয়ার অভিযোগে ফরাসি পুলিশ তাকে গ্রেফতার করে। পরে জামিনে মুক্তি পান তিনি।

পরে ফরাসি কর্তৃপক্ষ তার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিলে তিনি ফ্রান্স ত্যাগ করেন।

ফরাসি ও সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্টধারী দুরভের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইউক্রেনের নিরাপত্তা সংস্থাগুলোকে টেলিগ্রাম ব্যবহার করে সদস্য সংগ্রহের সুযোগ দিয়েছেন।

অস্ট্রেলিয়ার ই-সেফটি কমিশনার জুলি ইনম্যান গ্র্যান্ট বৃহস্পতিবার বলেন, নোটিশ দেওয়ার পরও টেলিগ্রাম সন্ত্রাসবাদ সমর্থনকারী বিভিন্ন কনটেন্ট সরিয়ে নেয়নি।

এর মধ্যে ছিল সন্ত্রাসী গোষ্ঠীর মৃত্যুদণ্ড কার্যকরের ভিডিও, গণহত্যার ভিডিও এবং ‘সাম্প্রতিক ইতিহাসে পরিচিত উগ্রপন্থী সহিংসতার সবচেয়ে কুখ্যাত কয়েকটি ঘটনার’ ভিডিও।

আরও পড়ুন

তিনি বলেন, এর মধ্যে ২০১৯ সালে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে সরাসরি সম্প্রচার করা হামলার ভিডিও এবং ২০২২ সালে নিউইয়র্কের বাফেলো শহরের গুলিবর্ষণের ভিডিও-সংক্রান্ত কনটেন্টও ছিল।

সিডনিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কোনো প্ল্যাটফর্মকে সন্ত্রাসবাদ-সংক্রান্ত কনটেন্টের বিষয়ে অবহিত করা হলে, তাদের অবশ্যই ব্যবস্থা নিতে হবে।

তিনি আরও বলেন, বন্ডি ট্র্যাজেডির সাম্প্রতিক ঘটনার পর অস্ট্রেলিয়া বর্তমানে উচ্চ নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ সময়েই এ পদক্ষেপ নেওয়া হলো। তিনি গত বছর সিডনির একটি সমুদ্র সৈকতে ইহুদি বিদ্বেষীর নির্বিচারে গুলিবর্ষণের ঘটনার কথা উল্লেখ করেন, যাতে ১৫ জন নিহত হয়েছে।

নিয়ন্ত্রক সংস্থার তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাতে নিবন্ধিত টেলিগ্রাম একটি বড় বৈশ্বিক প্ল্যাটফর্ম। অস্ট্রেলিয়া থেকে প্রতি মাসে প্রায় ১৫ লাখ বার এটি ব্যবহার করা হয়। সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সির।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
আরও পড়ুন
দেশে নিট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বেড়েছে ১২.৭৮ শতাংশ
রেমিট্যান্সে সুবাতাস, অক্টোবরের সাতদিনে এলো ৭৭ কোটি ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
নতুন ঋণচুক্তি সই, বিশ্বব্যাংক থেকে ৩০ কোটি ডলার পাবে বাংলাদেশ