ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ মেটার সার্ভার ডাউন, ভোগান্তিতে হাজারও ব্যবহারকারী

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বজুড়ে দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তবে সেই প্রযুক্তিই হঠাৎ অচল হয়ে পড়লে জীবনযাত্রা যেন থমকে যায়। যুক্তরাষ্ট্রে ঠিক তেমনই এক ঘটনার মুখোমুখি হয়েছেন হাজারও মানুষ।

রোববার (২০ সেপ্টেম্বর) হঠাৎ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারে বড় ধরনের সমস্যায় পড়েন দেশটির হাজার হাজার ব্যবহারকারী।

সোশ্যাল মিডিয়া বিভ্রাট পর্যবেক্ষণকারী বিশ্বখ্যাত ওয়েবসাইট ডাউনডিটেক্টর ডট কমের তথ্যের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার রাত ৯টা ১১ মিনিট পর্যন্ত ফেসবুক নিয়ে ১৭ হাজারের বেশি বিভ্রাটের তথ্য জমা পড়ে। একই সময়ে ইনস্টাগ্রাম সচল না থাকা বা ব্যবহারে সমস্যা হওয়া নিয়ে আরও ৫ হাজারের বেশি ব্যবহারকারী তাদের ওয়েবসাইটে ক্ষোভ ও অভিযোগের কথা জানান।

হঠাৎ করেই এই দুটি অ্যাপের সার্ভার ডাউন হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা মোবাইল অ্যাপ ও ওয়েব সংস্করণ থেকে লগইন করতে বা নতুন কোনো বার্তা কিংবা ছবি পোস্ট করতে গিয়ে ভোগান্তিতে পড়েন। সামাজিক মাধ্যমের বার্তা আদান-প্রদান ব্যবস্থা সাময়িকভাবে অচল হয়ে পড়ায় বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি হয়।

সাধারণত ডাউনডিটেক্টর প্ল্যাটফর্মটি ইন্টারনেট ব্যবহারকারীদের সরাসরি জমা দেওয়া তথ্য ও সামাজিক মাধ্যমের অভিযোগ বিশ্লেষণ করে এমন বিভ্রাটের চিত্র প্রকাশ করে থাকে। তাদের মতে, অভিযোগ জমা দেওয়ার সংখ্যা ১৭ হাজার হলেও প্রকৃত ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে।

সার্ভারে এই আকস্মিক বিভ্রাট বা প্রযুক্তিগত ত্রুটির আসল কারণ কী, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই নিয়ে সংবাদমাধ্যমের পক্ষ থেকে ফেসবুক ও ইনস্টাগ্রামের অভিভাবক প্রতিষ্ঠান মেটার কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে তাদের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
মোবাইল ফোনে জরুরি প্রয়োজনে নেওয়া ইমার্জেন্সি ব্যালান্সের সর্বোচ্চ সীমা ২০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রস্তাব দিয়েছে দেশের মোবাইল অপারেটরগুলো।
মোবাইলে ইমার্জেন্সি ব্যালান্স ৫০০ টাকা করার প্রস্তাব
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।
নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
ঈদ, পূজা কিংবা দীর্ঘ ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে সময় কাটাতে অনেকেই ছুটে যান গ্রামের বাড়িতে। কেউ আবার ঘুরতে বের হন দেশের বিভিন্ন প্রান্তে। এসব যাত্রায় কম খরচে ও তুলনামূলক আরামদায়ক ভ্রমণের জন্য ট্রেন অনেকের পছন্দের বাহন।
ঘরে বসেই অনলাইনে যেভাবে ট্রেনের টিকিট কাটবেন
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
প্রায় ৩ লাখ ১৫ হাজার বছর আগের এক আদি মানুষের মুখচ্ছবি পুনর্গঠন করেছেন গবেষকরা। তাদের মতে, আধুনিক পোশাক পরিয়ে ওই মানুষকে আজকের মানুষের ভিড়ে দাঁড় করালে প্রথম দেখায় আলাদা করে চেনা কঠিন হতো।
প্রথমবার ৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস