ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

এআই'র কারণে শতাধিক কর্মী চাকরি হারাচ্ছেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১১:৫৭ এএম
ছবি: সংগৃহীত

অ্যাপলের নতুন এআই উদ্যোগ ও ভবিষ্যতের প্রযুক্তিপণ্য উন্নয়নে গুরুত্ব বাড়ানোর অংশ হিসেবে সিরি ও ভিশন প্রো–সংশ্লিষ্ট ২০০টির বেশি পদ কমানো হচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ছাঁটাই হওয়া কর্মীদের মধ্যে প্রায় ১০০ জন ভিশন প্রো দলের। বাকি পদগুলো সিরি এবং ‘ইন্টেলিজেন্ট সিস্টেমস এক্সপেরিয়েন্স’ দলের। এই দলটি অ্যাপলের বিভিন্ন ডিভাইসে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি যুক্ত করার কাজ করে।

কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে অ্যাপল। প্রতিষ্ঠানটির ভাষ্য, ব্যবহারকারীদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে ব্যবসার কাঠামোতে পরিবর্তন আনা হচ্ছে। তবে সব পদ পুরোপুরি বিলুপ্ত করা হচ্ছে না। পরিবর্তনের অংশ হিসেবে নতুন পদও তৈরি করা হবে এবং কিছু বর্তমান পদের ওপর এর প্রভাব পড়বে।

অ্যাপলের ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট ভিশন প্রো বাজারে আসার পর থেকেই বিভিন্ন চ্যালেঞ্জের মুখে রয়েছে। অন্যদিকে, দ্রুত বিকাশমান এআই খাতে নিজেদের অবস্থান শক্ত করতে জোর দিচ্ছে প্রযুক্তি জায়ান্টটি। পাশাপাশি সিরিকে আরও উন্নত ও এআইভিত্তিক করে তোলার কাজও চলছে।

এআই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর উৎপাদন ব্যয়ও বাড়ছে। বিশেষ করে মেমোরি সংকটের কারণে অ্যাপলের মতো প্রতিষ্ঠানের পণ্য তৈরির খরচ বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এরই মধ্যে চলতি বছর ম্যাক ও আইপ্যাডের দামও বাড়িয়েছে অ্যাপল। পাশাপাশি বড় ধরনের হার্ডওয়্যার পণ্য কিস্তিতে ব্যবহারের সুবিধাও চালু করেছে প্রতিষ্ঠানটি।

সব মিলিয়ে সাম্প্রতিক কর্মী ছাঁটাইকে শুধু ব্যয় কমানোর পদক্ষেপ হিসেবে দেখার সুযোগ নেই। বরং এআই, উন্নত সিরি এবং নতুন প্রজন্মের প্রযুক্তিপণ্যকে কেন্দ্র করে অ্যাপলের ব্যবসায়িক অগ্রাধিকারে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করতে যাচ্ছে অ্যাপলের অনুমোদিত রিসেলার ও সার্ভিস প্রোভাইডার এক্সিকিউটিভ মেশিনস লিমিটেড।
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
ভিডিও দেখার পাশাপাশি ব্যবহারকারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে নতুন দুটি ফিচার চালু করেছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। নতুন ফিচার দুটির মধ্যে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত শপিং সহকারী এবং অ্যাপের ভেতর থেকেই সরাসরি পণ্য কেনার সুবিধা।
কেনাকাটা সহজ করতে নতুন দুই ফিচার আনল টিকটক
কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে ইউটিউবের নতুন নীতিমালা
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নিম্নমানের ও পুনরাবৃত্তিমূলক ভিডিওর বিস্তার ঠেকাতে নতুন নীতিমালা কার্যকরের উদ্যোগ নিয়েছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরম ইউটিউব।
কনটেন্ট নির্মাতাদের অগ্রাধিকার দিতে ইউটিউবের নতুন নীতিমালা
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
অনলাইনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ছবির ব্যবহার দিন দিন বাড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যম, গুগল ইমেজ সার্চ, পিন্টারেস্ট থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনেও দেখা মিলছে এসব ছবির।
এআই দিয়ে তৈরি ছবি চিনবেন যেভাবে
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
প্রতিদ্বন্দ্বী সামাজিক যোগাযোগমাধ্যম টিকটক ও এর মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন নিজেদের প্ল্যাটফর্মে নিষিদ্ধ করেছে মেটা।
ফেসবুক-ইনস্টাগ্রাম ও টিকটকে নতুন যে নিষেধাজ্ঞা দিলো মেটা
আরও পড়ুন
মানুষের মতো কাজ করবে গুগলের নতুন ভার্সন জেমিনি এআই
চোখের সামনে যা দেখছি, সেটাই কি সত্য
‘এআই সম্রাট’ নিয়োগ দিলেন ট্রাম্প
এআইয়ের যুগে সফটওয়্যার ইন্ডাস্ট্রি: চাকরি যাচ্ছে, নাকি বদলে যাচ্ছে কাজের ধরন?