ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

এবার হোয়াটসঅ্যাপেও শিডিউল করা যাবে অডিও-ভিডিও কল

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ পিএম
ছবি: সংগৃহীত

বার্তা আদান-প্রদানের পাশাপাশি এখন ব্যক্তিগত যোগাযোগ, অফিসের বৈঠক, দলীয় আলোচনা কিংবা অনলাইন ক্লাসেও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের যোগাযোগ আরও সহজ ও সংগঠিত করতে এবার অ্যাপটিতে যুক্ত হয়েছে ‘শিডিউল কলস’ ফিচার। এর মাধ্যমে আগেই নির্দিষ্ট তারিখ ও সময় ঠিক করে অডিও বা ভিডিও কলের আয়োজন করা যাবে।

নতুন এই সুবিধার ফলে গুরুত্বপূর্ণ কোনো কল বা অনলাইন মিটিংয়ের সময় আগে থেকেই নির্ধারণ করে রাখা সম্ভব হবে। অনেকটা জুম বা গুগল মিটের মতোই নির্দিষ্ট সময়ের জন্য কল আয়োজন করা যাবে হোয়াটসঅ্যাপেও।

যেভাবে কাজ করবে শিডিউল কলস

শিডিউল কলস ফিচারের মাধ্যমে নির্দিষ্ট ব্যক্তি কিংবা গ্রুপের সঙ্গে আগাম কলের সময় নির্ধারণ করা যাবে। ব্যবহারকারী চাইলে কলের ধরন, অর্থাৎ অডিও বা ভিডিও, পাশাপাশি তারিখ ও সময়ও আগে থেকে ঠিক করে রাখতে পারবেন।

কল নির্ধারণের পর অংশগ্রহণকারীদের সঙ্গে কলের লিংক শেয়ার করা যাবে। নির্ধারিত সময়ের আগে অংশগ্রহণকারীদের কাছে নোটিফিকেশনও পৌঁছাবে। ফলে আলাদাভাবে প্রত্যেককে কলের সময় মনে করিয়ে দেওয়ার প্রয়োজন কমবে।

হোয়াটসঅ্যাপে কল শিডিউল করার নিয়ম

প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে Calls ট্যাবে যেতে হবে। এরপর নতুন কল তৈরির অপশনে গিয়ে Create Call Link নির্বাচন করতে হবে।

কল লিংক তৈরির পর অডিও অথবা ভিডিও কলের ধরন নির্বাচন করে Schedule Call অপশনে ক্লিক করতে হবে। এরপর নতুন স্ক্রিনে কলের তারিখ ও সময় নির্ধারণ করা যাবে।

সব তথ্য ঠিকভাবে সেট করার পর Next বাটনে ক্লিক করতে হবে। এরপর যাঁদের কলটিতে যুক্ত করতে চান, তাঁদের নির্বাচন করতে হবে। চাইলে একাধিক ব্যক্তি কিংবা কোনো গ্রুপকেও অংশগ্রহণকারী হিসেবে যুক্ত করা যাবে।

অংশগ্রহণকারী নির্বাচন শেষে একটি ইউনিক কল লিংক তৈরি হবে। সেটি অংশগ্রহণকারীদের সঙ্গে শেয়ার করলেই তারা নির্ধারিত সময়ের আগে নোটিফিকেশন পাবেন এবং লিংকের মাধ্যমে কলে যুক্ত হতে পারবেন।

শিডিউল করা কল কোথায় দেখা যাবে?

আগে থেকে নির্ধারণ করা কলগুলো হোয়াটসঅ্যাপের Calls ট্যাব থেকেই দেখা যাবে। সেখানে কলের সময়, ধরন, অংশগ্রহণকারী এবং কল লিংকসহ প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। প্রয়োজন হলে নির্ধারিত কলের তথ্য দেখে সেটি পরিচালনাও করা যাবে।

যাদের জন্য বেশি কাজে আসবে

অফিসের মিটিং, দলীয় আলোচনা, অনলাইন ক্লাস কিংবা বিভিন্ন ধরনের ভার্চুয়াল বৈঠকে নিয়মিত অংশ নেওয়া ব্যক্তিদের জন্য এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে। একইভাবে বিদেশে থাকা স্বজন বা বন্ধুদের সঙ্গে নির্দিষ্ট সময়ে কথা বলার পরিকল্পনাতেও এটি ব্যবহার করা যাবে।

আগে থেকেই কলের সময় নির্ধারণ করে রাখার ফলে অংশগ্রহণকারীরা নিজেদের কাজের সঙ্গে সেটি মিলিয়ে নিতে পারবেন। এতে গুরুত্বপূর্ণ কোনো কল বা মিটিং ভুলে যাওয়ার আশঙ্কাও কমবে।

সব মিলিয়ে, নতুন এই সুবিধার মাধ্যমে হোয়াটসঅ্যাপে শুধু তাৎক্ষণিক নয়, বরং পরিকল্পনা করেও অডিও-ভিডিও কল আয়োজনের সুযোগ তৈরি হলো।

সূত্র: প্রযুক্তি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকেরা জানতে পারবেন। পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নির্ধারণ করে দিতে পারবেন তারা।  শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধায় অভিভাবকেরা নির্ধারণ করে দিতে পারবেন, কোন কোন ব্যক্তি তাঁদের সন্তানের প্রোফাইল ছবি দেখতে পারবেন এবং কারা তাকে কোনো গ্রুপে যুক্ত করতে পারবেন। সন্তান হোয়াটসঅ্যাপের ‘চ্যানেলস’ সুবিধা কীভাবে ব্যবহার করবে, সেটিও নিয়ন্ত্রণ করতে পারবেন তারা। তবে নতুন এ সুবিধার মাধ্যমে সন্তানের ব্যক্তিগত বার্তা পড়ার সুযোগ পাবেন না অভিভাবকেরা।  ফলে সন্তান যেসব বার্তা পাঠাবে বা গ্রহণ করবে, সেগুলো ব্যক্তিগতই থাকবে। ফোনকলের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে। ফলে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু থাকলেও কিশোর-কিশোরীদের আদান–প্রদান করা বার্তা ও কল এন্ড-টু-এন্ড এনক্রিপশনের মাধ্যমে সুরক্ষিত থাকবে। প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা কাজে লাগিয়ে অভিভাবকেরা চাইলে হোয়াটসঅ্যাপে থাকা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী ‘মেটা এআই’ ব্যবহারও নিয়ন্ত্রণ করতে পারবেন। এ জন্য হোয়াটসঅ্যাপের ডিফল্ট ‘১৩+’ সেটিংস থেকে ‘লিমিটেড কনটেন্ট’ অপশন বেছে নিতে হবে। তবে হোয়াটসঅ্যাপ জানিয়েছে, প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ব্যবহার করা বাধ্যতামূলক নয়। অভিভাবকেরা চাইলে যেকোনো সময় সুবিধাটি বন্ধ করতে পারলেও কিশোর-কিশোরীরা নিজ থেকে বন্ধ করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নতুন প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা ঐচ্ছিক হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন সামাজিক যোগাযোগমাধ্যম বিশ্লেষক ম্যাট নাভারা।  তার মতে, এই ব্যবস্থা মেটার জন্য সুবিধাজনক হতে পারে। কারণ, এতে ব্যবহারকারীদের বয়স যাচাইয়ের কার্যক্রম কিছুটা কমবে। শুধু তা–ই নয়, কিশোর-কিশোরীদের অনলাইন নিরাপত্তার দায়িত্বের একটি অংশ অভিভাবক ও ব্যবহারকারীদের ওপর বর্তাবে। সূত্র: বিবিসি আরটিভি/এসআর
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ মানবজাতির জন্য চরম ঝুঁকি তৈরি করতে পারে—এমন বৈশ্বিক উদ্বেগের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক স্বেচ্ছামূলক চুক্তিতে সই করেছেন প্রযুক্তি খাতের ছয় শীর্ষ নির্বাহী।
এআইয়ের ঝুঁকি কমাতে ট্রাম্পের সঙ্গে প্রযুক্তি নির্বাহীদের চুক্তি 
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
অনেকেই নানান কারণে টিন সার্টিফিকেট করেছেন। কিন্তু তা আর কাজে আসছে না। তাই জেনে নিন যেভাবে অনলাইনে টিন সার্টিফিকেট চাইলেই বাতিল করা যায়।
অনলাইনে টিন সার্টিফিকেট বাতিল করবেন যেভাবে
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট গুগলের সদর দপ্তর পরিদর্শন করেছে বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের একটি প্রতিনিধিদল।
গুগলের সদর দপ্তর পরিদর্শনে বাংলাদেশ প্রতিনিধিদল
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে আগামী অক্টোবরে ঢাকার পাশাপাশি চট্টগ্রামে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাব উদ্বোধন করা হবে।
সাইবার অপরাধ দমনে ডিজিটাল ফরেনসিক ও সাইবার ল্যাব বৃদ্ধির উদ্যোগ
আরও পড়ুন
রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু
এমপির মোবাইল নাম্বার হ্যাক, অতঃপর...
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে