ঢাকা সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নিজে থেকেই ৩ প্রতিষ্ঠান হ্যাক করল গুগলের জেমিনি

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৩ পিএম
ছবি: সংগৃহীত

সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সুরক্ষিত সিস্টেমে হ্যাকিং কার্যক্রম চালিয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল গুগলের জেমিনি। গুগলের এআই ব্যবস্থার নিজ উদ্যোগে এমন কর্মকাণ্ড চালানোর এটি প্রথম জানা ঘটনা বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওয়াল স্ট্রিট জার্নালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের মে মাসে স্বাধীন সাইবার নিরাপত্তা মূল্যায়নকারী প্রতিষ্ঠান ‘ইরেগুলার’এর পরিচালিত একটি পরীক্ষার সময় ঘটনাগুলো ঘটে। পরীক্ষাটির উদ্দেশ্য ছিল এআই মডেলের সাইবার নিরাপত্তা সক্ষমতা ও সম্ভাব্য ঝুঁকি যাচাই করা।

ইরেগুলারের এক মুখপাত্র জানান, অন্যান্য এআই ল্যাবের ক্ষেত্রেও একই ধরনের সমস্যা দেখা গেছে। জুলাইয়ের শেষ দিকে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে বিষয়টি জানানো হয়। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের অংশের সব জানা সমস্যা কয়েক সপ্তাহ আগেই সমাধান করা হয়েছে।

ইরেগুলারের তথ্য অনুযায়ী, একটি ঘটনায় জেমিনি বারবার পাসওয়ার্ড অনুমান করে একটি সুরক্ষিত সিস্টেমে প্রবেশের সক্ষমতা অর্জন করে। অন্য দুটি ঘটনায় মডেলটি একটি পাবলিক রিপোজিটরিতে থাকা প্রবেশাধিকারের তথ্য খুঁজে পায়। পরে ওই তথ্য ব্যবহার করে সুরক্ষিত সিস্টেমে প্রবেশ করে।

ঘটনাটি এআই এজেন্টগুলোর ক্রমবর্ধমান স্বায়ত্তশাসন নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে ইন্টারনেট ও কম্পিউটার সিস্টেমে এআই মডেলগুলোর সরাসরি প্রবেশাধিকার বাড়ার সঙ্গে সঙ্গে অনিচ্ছাকৃত বা অননুমোদিত কর্মকাণ্ড ঠেকাতে কী ধরনের সুরক্ষা ব্যবস্থা প্রয়োজন, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

এ ধরনের ঝুঁকি শুধু গুগলের জেমিনির ক্ষেত্রেই দেখা যায়নি। মেটা, অ্যানথ্রোপিক ও ওপেনএআইও ইরেগুলারের সঙ্গে সম্পর্কিত অনুরূপ ঘটনার কথা প্রকাশ করেছে।

গত আগস্টে মেটা জানায়, তাদের সংশ্লিষ্ট ঘটনাটি কোনো ‘স্যান্ডবক্স স্কেপ’ বা জটিল সাইবার আক্রমণ ছিল না। অন্যদিকে ইরেগুলার জানিয়েছে, এআই-ভিত্তিক সাইবার নিরাপত্তা মূল্যায়নের জন্য আরও নিরাপদ অনুশীলন ও পরীক্ষার পদ্ধতি তৈরি করা হচ্ছে।

ঘটনা সম্পর্কে রয়টার্সের পক্ষ থেকে গুগলের কাছে মন্তব্য চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
বাংলা ভাষায় মুক্ত জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করা, উইকিপিডিয়া সম্প্রদায়ের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণের লক্ষ্য নিয়ে রাজশাহীতে অনুষ্ঠিত হলো বাংলা উইকিসম্মেলন ২০২৬।
ভারত, নেপাল ও বাংলাদেশিদের অংশগ্রহণে তিন দিনব্যাপী বাংলা উইকিসম্মেলন
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) সার্চ প্রযুক্তির প্রভাবে বিজ্ঞাপন থেকে আয় কমে যাওয়ার আশঙ্কায় বড় ধরনের ধাক্কা খেয়েছে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) প্রতিষ্ঠানটির শেয়ারমূল্য ১২ শতাংশের বেশি কমে যাওয়ায় একদিনে বাজারমূল্য থেকে ৫০০ বিলিয়ন ডলারের বেশি হারিয়েছে তারা। বুধবার প্রকাশিত তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে অ্যালফাবেট জানায়, সেপ্টেম্বরের শেষ পর্যন্ত তিন মাসে তাদের আয় গত বছরের একই সময়ের তুলনায় ২৫ শতাংশ বেড়ে ১২৭ দশমিক ৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে। তবে বিজ্ঞাপন খাতে প্রত্যাশার তুলনায় কম আয় বিনিয়োগকারীদের হতাশ করেছে। অ্যালফাবেটের প্রধান ব্যবসায়িক কর্মকর্তা ফিলিপ শিন্ডলার জানান, গুগলের এআই মোড প্রচলিত সার্চের বিজ্ঞাপন আয়ে প্রভাব ফেলছে। এই প্রযুক্তিতে ব্যবহারকারীরা কথোপকথনের মাধ্যমে প্রশ্নের উত্তর পান। ফলে প্রচলিত সার্চ ফলাফলের পাশে প্রদর্শিত বিজ্ঞাপন থেকে আয় কমছে। এর প্রভাবে বুধবারের ৩ দশমিক ৯৭ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য বৃহস্পতিবার কমে দাঁড়ায় ৩ দশমিক ৪৬ ট্রিলিয়ন ডলারে। বিশ্লেষকদের মতে, এআই খাতে বিপুল বিনিয়োগের পাশাপাশি প্রতিষ্ঠিত ব্যবসার আয় ধরে রাখাই এখন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর বড় চ্যালেঞ্জ। এদিকে এআই খাতে ব্যয় বাড়িয়েছে অ্যামাজন ও মাইক্রোসফটও। অ্যামাজনের শেয়ার ৬ শতাংশ কমেছে। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ার কমেছে ১ শতাংশেরও কম। বিশ্লেষকদের মতে, এআই থেকে শেষ পর্যন্ত কতটা আর্থিক সুফল পাওয়া যাবে, তা নিয়েই এখন বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়ছে। আরটিভি/এসআর
এআইয়ের কারণে একদিনে ৫০০ বিলিয়ন ডলার হারাল গুগল!
প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে ওঠে পৃথিবী, ৬০ বছরেও হয়নি অজানা রহস্যের সমাধান
পৃথিবীতে প্রতি ২৬ সেকেন্ড পরপর ঘটে মৃদু এক ধরনের ভূকম্পন। কয়েক দশক ধরে বিজ্ঞানীরা এই রহস্য নিয়ে গবেষণা করলেও এখনো এর সুনির্দিষ্ট কারণ খুঁজে বের করতে পারেননি।
প্রতি ২৬ সেকেন্ডে কেন কেঁপে ওঠে পৃথিবী, ৬০ বছরেও হয়নি অজানা রহস্যের সমাধান
অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপতথ্য, ভুল তথ্য ও বিভ্রান্তিকর প্রচারণা মোকাবিলায় গণমাধ্যম ও ডিজিটাল বিষয়ে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
অপতথ্য মোকাবিলায় সচেতনতার বিকল্প নেই: জাহেদ উর রহমান
বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বাংলাদেশকে তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নতুন হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে শহর থেকে গ্রামকে ডিজিটাল সংযোগের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
বাংলাদেশকে এআই হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: তথ্যপ্রযুক্তি মন্ত্রী