ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

রোবটই বানাচ্ছে রোবট, তবে কী বড় বিপর্যয়ের মুখে মানব সভ্যতা?

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

রোবট এখন শুধু মানুষের হয়ে কাজ করছে না, অন্য রোবট তৈরির কাজেও যুক্ত হচ্ছে। চীনে চালু হয়েছে এমনই একটি অত্যাধুনিক কারখানা, যেখানে রোবট ও স্বয়ংক্রিয় প্রযুক্তির সহায়তায় তৈরি হচ্ছে হিউম্যানয়েড রোবট। কারখানাটির উৎপাদন সক্ষমতা প্রতি ১০ মিনিটে একটি করে শিল্পকারখানায় ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট।

চীনের রোবট নির্মাতা প্রতিষ্ঠান ইউবিটেক রোবোটিকস দেশটির গুয়াংশি ঝুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলের লিউঝৌ শহরে এই কারখানা চালু করেছে। ১৪ হাজার বর্গমিটার আয়তনের কারখানাটিতে বছরে ১০ হাজার হিউম্যানয়েড রোবট উৎপাদনের সক্ষমতা রয়েছে।

এখানে মূলত ইউবিটেকের ‘ওয়াকার এস’ ও ‘ক্রুজর’ সিরিজের শিল্পক্ষেত্রে ব্যবহারের উপযোগী হিউম্যানয়েড রোবট তৈরি করা হচ্ছে। উৎপাদন ব্যবস্থার বড় বৈশিষ্ট্য হলো রোবট তৈরির বিভিন্ন ধাপেও ব্যবহার করা হচ্ছে রোবট।

কারখানার পুরো উৎপাদনব্যবস্থা পরিচালিত হচ্ছে একটি ডিজিটাল সিস্টেমের মাধ্যমে, যাকে ইউবিটেক বলছে ‘স্মার্ট ব্রেইন’। উৎপাদনের বিভিন্ন ধাপ সমন্বয়, যন্ত্রাংশ পরিবহন এবং তৈরি হওয়া রোবটের মান যাচাইয়ে সহায়তা করছে এই ব্যবস্থা।

এ ছাড়া ‘ক্রুজর ওয়াই১’ ও ‘ক্রুজর এস২’ মডেলের হিউম্যানয়েড রোবট উপকরণ খালাস, সেগুলো স্তূপ করে রাখা, উৎপাদন লাইনে পৌঁছে দেওয়া এবং কারখানার ভেতরে পরিবহনের মতো কাজ করছে।

চূড়ান্ত অ্যাসেম্বলিতে ব্যবহৃত হচ্ছে রোবোটিক বাহু, চালকবিহীন লজিস্টিক যান, শক্তি-সহায়ক ম্যানিপুলেটর ও স্বয়ংক্রিয় ওয়ার্কটেবল। ফলে একই উৎপাদন লাইনে একাধিক ধরনের রোবট তৈরি করা সম্ভব হচ্ছে।

কারখানা থেকে বের হওয়ার আগে প্রতিটি রোবটকে চার ঘণ্টার বেশি সময় ধরে পরীক্ষা করা হয়। যান্ত্রিক ও কার্যকরী সক্ষমতা যাচাইয়ের পাশাপাশি ৩৬০ ডিগ্রি ভিজ্যুয়াল পরিদর্শনের মাধ্যমে পরীক্ষা করা হয় রোবটের বাহ্যিক মানও।

রোবট সংরক্ষণেও রয়েছে স্বয়ংক্রিয় ব্যবস্থা। ইউবিটেকের দাবি, মাত্র ৬৫ বর্গমিটার জায়গায় তাদের স্বয়ংক্রিয় গুদামে ১১২টি হিউম্যানয়েড রোবট রাখা সম্ভব। স্বয়ংক্রিয় গাইডেড ভেহিকল, চালকবিহীন ফর্কলিফটসহ বিভিন্ন যন্ত্র উৎপাদন, পরীক্ষণ ও সংরক্ষণ এলাকার মধ্যে রোবট ও যন্ত্রাংশ পরিবহন করে।

এদিকে চীনে শিল্প রোবটের উৎপাদনও দ্রুত বাড়ছে। দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে চীনে ৯৮ হাজার ৬৭৭টি শিল্প রোবট উৎপাদিত হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩০ দশমিক ২ শতাংশ বেশি।

চলতি বছরের প্রথম সাত মাসে দেশটিতে শিল্প রোবট উৎপাদন হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৫৬টি—আগের বছরের একই সময়ের তুলনায় যা ২৮ দশমিক ৫ শতাংশ বেশি।

বিশ্লেষকদের মতে, লিউঝৌয়ের নতুন কারখানাটি রোবট প্রযুক্তিকে গবেষণাগার থেকে বাস্তব শিল্প উৎপাদনের আরও বড় পরিসরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে চীনের অগ্রগতির একটি উদাহরণ।

সূত্র: ইন্ডিয়া টুডে

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজে থেকেই ৩ প্রতিষ্ঠান হ্যাক করল গুগলের জেমিনি
সাইবার নিরাপত্তা সক্ষমতা পরীক্ষার সময় স্বয়ংক্রিয়ভাবে ইন্টারনেটে প্রবেশ করে তিনটি প্রতিষ্ঠানের সুরক্ষিত সিস্টেমে হ্যাকিং কার্যক্রম চালিয়েছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল জেমিনি। গুগলের এআই ব্যবস্থার নিজ উদ্যোগে এমন কর্মকাণ্ড চালানোর এটি প্রথম জানা ঘটনা বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।
নিজে থেকেই ৩ প্রতিষ্ঠান হ্যাক করল গুগলের জেমিনি
ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’, যেভাবে মিলবে সুবিধা
মাঠপর্যায়ের ভূমি অফিসে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে জিও-ফেন্সিং প্রযুক্তিনির্ভর মোবাইল অ্যাপ ‘ভূমিদৃষ্টি’ চালু করেছে ভূমি মন্ত্রণালয়।
ভূমি মন্ত্রণালয়ের নতুন অ্যাপ ‘ভূমিদৃষ্টি’, যেভাবে মিলবে সুবিধা
ভারতে আইফোনের ‘লঙ্গরখানা’, বিনামূল্যে দেওয়া হবে ১ হাজারটি
ভারতের অমৃতসরের এক ব্যবসায়ী চণ্ডীগড় ও মোহালির বাসিন্দাদের জন্য ‘আইফোন লঙ্গর’ নামে ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন। আগামী ২২ সেপ্টেম্বর আয়োজিত অনুষ্ঠানে বিনামূল্যে আইফোন ১৭ ও পরবর্তী মডেলের আইফোন বিতরণ করা হবে। খবর এনডিটিভির।
ভারতে আইফোনের ‘লঙ্গরখানা’, বিনামূল্যে দেওয়া হবে ১ হাজারটি
আইনজীবীদের জন্য বিশেষ এআই আনল ওপেনএআই
আইনজীবীদের আইনি গবেষণা, নথি বিশ্লেষণ ও মামলার তথ্য খোঁজার কাজ সহজ করতে নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল এনেছে ওপেনএআই। ‘অ্যাস্ট্রা ফর ল’ নামের এই টুলটি বিশেষভাবে আইন পেশার প্রয়োজন বিবেচনায় তৈরি করা হয়েছে।
আইনজীবীদের জন্য বিশেষ এআই আনল ওপেনএআই
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
মুঠোফোনে কয়েকটি শব্দ লিখলেই মুহূর্তের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) তৈরি করে দিচ্ছে চমৎকার ছবি। সাম্প্রতিক সময়ে আশির দশকের আবহে ছবি তৈরির ট্রেন্ডও বেশ জনপ্রিয় হয়েছে। তবে সহজ এই প্রযুক্তির আড়ালে রয়েছে বিপুল পরিমাণ বিদ্যুৎ ও পানির ব্যবহার।
এআই দিয়ে ছবি বানাতে কেন এত পানি ও বিদ্যুৎ লাগে
আরও পড়ুন
টিপস নিচ্ছে রোবট, টাকা যাচ্ছে কার পকেটে?
রুশ দোকানে রোবটকে ধাক্কা, রোবটের পাল্টা প্রতিক্রিয়ার ভিডিও ভাইরাল
দেশের ইতিহাসে প্রথমবারের মতো সফল রোবটিক সার্জারি করলেন ডা. রফিকুস সালেহীন
অভিবাসীদের ডিপোর্টেশন অভিযানে রোবট কুকুর ব্যবহার করবে আইসিই