ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

আজ নতুন আইফোন আনছে অ্যাপল, অনুষ্ঠানটি দেখবেন যেভাবে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কুপারটিনোয় অ্যাপল পার্কে বুধবার (৯ সেপ্টেম্বর) নতুন পণ্য ও প্রযুক্তি উন্মোচন অনুষ্ঠান করতে যাচ্ছে অ্যাপল। ‘সারপ্রাইজ অ্যান্ড শাইন’ নামের এ অনুষ্ঠান আজ বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে। অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্সের পাশাপাশি অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোনের ঘোষণা আসতে পারে। নতুন অ্যাপল ওয়াচ, এয়ারপডস এবং স্মার্ট হোমের কয়েকটি পণ্যও উন্মোচন করা হতে পারে। এবারের অনুষ্ঠান অ্যাপলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন টার্নাস দায়িত্ব নেওয়ার পর এটিই হতে যাচ্ছে তার নেতৃত্বে প্রথম বড় পণ্য উন্মোচন অনুষ্ঠান।

আইফোন ১৮ প্রো ও প্রো ম্যাক্সে বড় পরিবর্তন
অনুষ্ঠানের মূল আকর্ষণ হবে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স। নতুন পণ্য ও প্রযুক্তির বিষয়ে অ্যাপল আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য না জানালেও বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আইফোনের নতুন মডেল দুটিতে ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি এ২০ প্রো চিপ ব্যবহার করা হতে পারে। নতুন চিপের কারণে ফোনের কর্মক্ষমতার পাশাপাশি তাপ নিয়ন্ত্রণ ও ব্যাটারি ব্যবস্থাপনায়ও উন্নতি হবে বলে ধারণা করা হচ্ছে।

আইফোনের ক্যামেরায়ও পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সে পরিবর্তনশীল অ্যাপারচারযুক্ত ক্যামেরা যুক্ত হতে পারে। এ প্রযুক্তির মাধ্যমে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা যায়। ফলে বিভিন্ন পরিবেশে ছবি তোলার সময় আরও ভালো ফল পাওয়া যাবে। নতুন আইফোনের নকশায় বড় ধরনের পরিবর্তন না হলেও ক্যামেরা মডিউল কিছুটা বড় হতে পারে।

দাম বাড়তে পারে
আইফোন ১৮ সিরিজের দাম নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই নানা ধরনের জল্পনা–কল্পনা চলছে প্রযুক্তি বিশ্বে। এ বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জানা না গেলেও স্মার্টফোন তৈরির বিভিন্ন উপকরণ, বিশেষ করে র‍্যামের দাম বাড়ায় এবার নতুন আইফোনের দাম বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন পূর্বাভাস অনুযায়ী, আইফোন ১৮ প্রোর দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হতে পারে।

প্রথম ভাঁজ করা আইফোনের চমক
আজকের অনুষ্ঠানে সবচেয়ে বড় চমক হতে পারে অ্যাপলের প্রথম ভাঁজ করা আইফোন। বিভিন্ন প্রতিবেদনে ফোনটির সম্ভাব্য নাম হিসেবে ‘আইফোন আলট্রা’র কথা বলা হচ্ছে। গুঞ্জন অনুযায়ী, বইয়ের মতো ভাঁজ করা যাবে ফোনটি। খোলার পর ভেতরে ৭ দশমিক ৮ ইঞ্চির একটি বড় পর্দা থাকবে। ভাঁজ করা অবস্থায় ব্যবহারের জন্য বাইরে প্রায় ৫ দশমিক ৩ ইঞ্চির আরেকটি পর্দা থাকতে পারে। ফোনটিতে এ২০ প্রো চিপের পাশাপাশি ১২ গিগাবাইট মেমোরি থাকার কথাও শোনা যাচ্ছে। ক্যামেরার ক্ষেত্রে পেছনে দুটি ৪৮ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে। তবে টেলিফটো ক্যামেরা না থাকার সম্ভাবনাই বেশি। নিরাপত্তার জন্য ফোনটিতে ফেস আইডির বদলে টাচ আইডি ব্যবহারের সম্ভাবনা রয়েছে। ফোনটির দাম ২ হাজার ৫০০ ডলার পর্যন্ত হতে পারে।

নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডস
আইফোনের পাশাপাশি নতুন অ্যাপল ওয়াচও উন্মোচন করতে পারে অ্যাপল। অ্যাপল ওয়াচ সিরিজ ১২-এ বড় ধরনের নকশাগত পরিবর্তনের বদলে স্বাস্থ্যসুবিধা ও সেন্সরে উন্নতি আনার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, অ্যাপল ওয়াচ আলট্রা ৪-এর নকশায় পরিবর্তন আসতে পারে। অনুষ্ঠানে দেখা মিলতে পারে এয়ারপডস ৫। এয়ারপডসটিতে হৃৎস্পন্দন পরিমাপের সুবিধা যুক্ত হতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে।

অনলাইনে সরাসরি অনুষ্ঠান দেখা যাবে যেভাবে
অনুষ্ঠানে শুধু আমন্ত্রিত অতিথিরা সরাসরি অংশ নেবেন। তবে বিশ্বজুড়ে অ্যাপলপ্রেমীদের জন্য অ্যাপলের ওয়েবসাইটে (apple.com) অনুষ্ঠানটি অনলাইনে সরাসরি সম্প্রচার করা হবে বলে জানিয়েছে অ্যাপল। ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপলের ইউটিউব চ্যানেল (https://www.youtube.com/user/apple) ও অ্যাপল টিভি অ্যাপের মাধ্যমেও অনুষ্ঠানটি সরাসরি দেখা যাবে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/ এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী
শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের ৬৪ জেলায় একযোগে অনুষ্ঠিত হয়েছে যুব উন্নয়ন অধিদপ্তরের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কর্মসূচির ৮ম ব্যাচের লিখিত বাছাই পরীক্ষা। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ পরীক্ষায় অংশ নেন ৫২ হাজার ২০০ জন প্রার্থী।
ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিলেন ৫২ হাজার প্রার্থী
ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যেসব সুবিধা
বিশ্বের বিভিন্ন দেশের পিএইচডি শিক্ষার্থীদের জন্য দুই বছরের রিসার্চ পিএইচডি ফেলোশিপের আবেদন আহ্বান করেছে প্রযুক্তিপ্রতিষ্ঠান মেটা। এই ফেলোশিপে নির্বাচিত শিক্ষার্থীরা টিউশন ফি, স্টাইপেন্ড, জীবনযাপন ও গবেষণাসহ বিভিন্ন খরচের সহায়তা পাবেন।
ফেলোশিপের সুযোগ দিচ্ছে মেটা, পাবেন যেসব সুবিধা
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার। ‘দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি’ প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণ দেওয়া হবে।
৬৪ জেলায় ফ্রি'তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
এক আইফোন ‘ডুয়ো’র দামে মিলবে কত কিছু, নেটপাড়ায় ভাইরাল নানা হিসাব
অ্যাপ্‌লের বহু প্রতীক্ষিত প্রথম ফোল্ডেবল আইফোন ‘ডুয়ো’ প্রকাশ্যে আসতেই এর দাম নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। ফোনটির অত্যাধুনিক প্রযুক্তি যেমন নজর কেড়েছে, তেমনই চোখ কপালে তুলেছে এর দাম।
এক আইফোন ‘ডুয়ো’র দামে মিলবে কত কিছু, নেটপাড়ায় ভাইরাল নানা হিসাব
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য বড় ধরণের পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ কতৃপক্ষ। পুরোনো অ্যান্ড্রয়েড সংস্করণে চলা বেশ কিছু স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের ব্যবহার বন্ধ হতে যাচ্ছে। পূর্বের ঘোষণা অনুযায়ী, ৮ সেপ্টেম্বর থেকে অ্যান্ড্রয়েড ৫.০ ও অ্যান্ড্রয়েড ৫.১ ভার্সনে চালিত ডিভাইসের জন্য সাপোর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
হোয়াটসঅ্যাপ বন্ধ হচ্ছে যেসব স্মার্টফোনে
আরও পড়ুন
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
বাংলাদেশে ‘আইফোন ১৮ প্রো’ উন্মোচনে বিশেষ আয়োজন করছে এক্সিকিউটিভ মেশিনস
বেরিয়ে এলো তাজমিন হত্যার চাঞ্চল্যকর তথ্য
হ্যাকারদের নিশানায় আইফোন, সতর্কবার্তা অ্যাপলের