ঢাকা শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

৪০ জেলায় তাপপ্রবাহ, গরমে অস্থির জনজীবন

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

চলতি জুন মাসে দেশে একাধিকবার তাপপ্রবাহের আভাস রয়েছে। এরই মধ্যে দেশের বেশির ভাগ জেলায় বৃষ্টি না হওয়ায় গরমের অনুভূতি বেড়েছে। ভ্যাপসা গরমে জনজীবনে অস্থির অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার (২ জুন) দেশের ৪০ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এই তাপপ্রবাহ আগামীকাল বুধবার (৩ জুন) অব্যাহত থাকতে পারে।

মঙ্গলবার (২ জুন) সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আজ ঢাকা, নারায়ণগঞ্জ, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, ময়মনসিংহ, চাঁদপুর, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, বরিশাল, পটুয়াখালী ও ভোলা জেলাসহ রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আরও পড়ুন

এদিকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

বুধবার (৩ জুন) সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আজ মঙ্গলবার (২ জুন) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সৈয়দপুরে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
দুপুর ১টার মধ্যে দেশের তিন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।
দুপুরের মধ্যে যেসব জেলায় বজ্রবৃষ্টির আভাস
রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস  
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে সামান্য বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে।
রাতে ঢাকায় বৃষ্টি নিয়ে যে বার্তা দিলো আবহাওয়া অফিস  
দেশ জুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা অনেক জায়গায়
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাস সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
দেশ জুড়ে বজ্রবৃষ্টির আভাস, ভারী বর্ষণের শঙ্কা অনেক জায়গায়
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে।
দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
আবহাওয়া নিয়ে সুখবর
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া নিয়ে সুখবর
আরও পড়ুন
ভয়াবহ বিপর্যয়ের মুখে বিশ্ব
যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহ, ঝুঁকিতে প্রায় ৯ কোটি ৭০ লাখ মানুষ 
এশিয়াজুড়ে রেকর্ড তাপপ্রবাহ, মাটির নিচেই সেদ্ধ হচ্ছে আলু
যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপমাত্রা, বিজ্ঞানীদের সতর্কতা