ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

৪ বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, পাহাড়ে ভূমিধসের শঙ্কা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ১১:৫১ এএম
এআই দিয়ে বানানো ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। টানা বৃষ্টির কারণে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকি দেখা দিয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৭ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ৪৪ থেকে ৮৮ মিলিমিটার ভারী এবং ৮৮ মিলিমিটারের চেয়েও বেশি অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে শহরাঞ্চলের বিভিন্ন স্থানে সাময়িক জলাবদ্ধতা তৈরি হতে পারে। সেই সঙ্গে পাহাড়ি এলাকাগুলোতে ভূমিধসের আশঙ্কাও রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পরিমাপ অনুযায়ী, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তা ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির শঙ্কা
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আগামী ১৩ নভেম্বরের দিকে নতুন করে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে দেশের আট বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
ফের লঘুচাপের পূর্বাভাস, সারা দেশে বৃষ্টির শঙ্কা
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
হিমালয়ের পাদদেশে অবস্থিত পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাড়তে শুরু করেছে শীতের অনুভূতি।
তেঁতুলিয়ায় ১৫ ডিগ্রিতে নামল তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড সাসটেইনেবিলিটি স্কুলের পিএইচডি গবেষক আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, ঢাকা শহরসহ দেশের ১৫ জেলায় তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে।
ঢাকাসহ ১৫ জেলায় তীব্র বজ্রবৃষ্টির আশঙ্কা
ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভোর থেকে বজ্রসহ বৃষ্টি হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকাল থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে জনজীবনে ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। অফিসগামী মানুষকে ছাতা ও রেইনকোট সঙ্গে রাখার পাশাপাশি জলাবদ্ধতা ও যানজটের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
ভোর থেকে বজ্রসহ মুষলধারে বৃষ্টি, কমতে পারে তাপমাত্রা
আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা
মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আগামী কয়েকদিনে দেশের কোথাও কোথাও রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যা ছয়টা থেকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।  পূর্বাভাসে বলা হয়, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় বজ্রবৃষ্টি হতে পারে।  পাশাপাশি এসময় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা (১-২) ডিগ্রী সে. কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। আরটিভি/এসআর  
আট বিভাগে বজ্রবৃষ্টির আশঙ্কা, কমতে পারে তাপমাত্রা
আরও পড়ুন
পাঁচ জেলায় ভারী বৃষ্টি ও ভূমিধসের শঙ্কা
নেপালে বন্যায় জাতিসংঘ মহাসচিবের শোক
টানা পাঁচদিন বৃষ্টির আভাস, ভূমিধসের শঙ্কা
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধসে নিহত ৭, বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান