ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬, ০৮:৫০ এএম
ছবি: সংগৃহীত

দেশের সাত অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৯ আগস্ট) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরও পড়ুন

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

অন্যদিকে, মঙ্গলবার রাতে প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সারাদেশের পূর্বাভাসেও বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়। এতে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃষ্টির পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
ভারতের পদুচেরি উপকূলে আছড়ে পড়ার পর ধীরে ধীরে এগোচ্ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। মঙ্গলবার মধ্যরাতে এটি উপকূল অতিক্রম করতে শুরু করে। ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাবে দেশের সাতটি বিভাগে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য স্থানে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার দুপুর ১২টায় একই এলাকায় অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বুধবার দুপুর নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিকে পাবনা, সিরাজগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা ও বরিশাল জেলাসহ ঢাকা, খুলনা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে তা প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ঢাকায় উত্তর বা উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আরটিভি/এসআর
এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, দেশের যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন
শক্তিশালী ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর দূরবর্তী প্রভাবে দেশের ওপর নতুন করে একটি আংশিক বৃষ্টিবলয় সক্রিয় হতে যাচ্ছে। আগামী ২৭ অক্টোবর রাত থেকে ২ নভেম্বর ২০২৬ পর্যন্ত পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকায় এই বৃষ্টিবলয় প্রভাব ফেলবে। সম্প্রতি নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ওয়েরদার অবজারভেশন টিম। সংস্থাটির তথ্য অনুযায়ী, এই বৃষ্টিবলয়ে দেশের ১০০ শতাংশ এলাকায় বৃষ্টি না হয়ে গড়ে ৭০ থেকে ৮০ শতাংশ এলাকায় কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইউরোপিয়ান মডেল পূর্বাভাস (ECMWF) এর বরাত দিয়ে ওয়েরদার অবজারভেশন টিম জানিয়েছে, বৃষ্টিবলয় চলাকালীন দেশের অধিকাংশ এলাকার আকাশে মেঘের আনাগোনা থাকবে এবং রোদের পরিমাণ ও গরম উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে। বৃষ্টির সময় দেশের বেশ কিছু এলাকায় দমকা হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তবে এই বৃষ্টিবলয়ের কারণে দেশের কোথাও বন্যা বা পাহাড়ধসের কোনো আশঙ্কা নেই। বিভাগভিত্তিক সম্ভাব্য বৃষ্টির পরিমাণ রংপুর বিভাগ: গড়ে ৫০ থেকে ৮০ মিলিমিটার (মাঝেমধ্যে ও শেষ দিকে একটানা)। রাজশাহী বিভাগ: গড়ে ৪০ থেকে ৬০ মিলিমিটার (আকস্মিকভাবে ও একটানা)। খুলনা বিভাগ: গড়ে ৪০ থেকে ৫৫ মিলিমিটার (মাঝেমধ্যে ও কিছুটা একটানা)। ঢাকা বিভাগ: গড়ে ৩০ থেকে ৫০ মিলিমিটার (মাঝেমধ্যে ও কিছুটা একটানা)। বরিশাল বিভাগ: গড়ে ৩০ থেকে ৪৫ মিলিমিটার (আকস্মিকভাবে ও মাঝেমধ্যে)। ময়মনসিংহ বিভাগ: গড়ে ৩০ থেকে ৪০ মিলিমিটার (মাঝেমধ্যে)। চট্টগ্রাম বিভাগ: গড়ে ২০ থেকে ৩৫ মিলিমিটার (প্রায়ই স্বল্পস্থায়ীভাবে)। সিলেট বিভাগ: গড়ে ২০ থেকে ৩০ মিলিমিটার (আকস্মিকভাবে ও মাঝেমধ্যে)।   জেলাভিত্তিক সম্ভাব্য বৃষ্টিপাত (মিমি)   খুলনা বিভাগ: বাগেরহাট উত্তর ৫০, বাগেরহাট দক্ষিণ ৬০, চুয়াডাঙ্গা ৬৫, যশোর ৬০, ঝিনাইদহ ৬০, খুলনা উত্তর ৬০, খুলনা দক্ষিণ ৬৫, কুষ্টিয়া ৬৫, মাগুরা ৫৫, মেহেরপুর ৬৫, নড়াইল ৫৫, সাতক্ষীরা উত্তর ৬৫, সাতক্ষীরা দক্ষিণ ৭০। রাজশাহী বিভাগ: বগুড়া ৬০, জয়পুরহাট ৭০, নওগাঁ ৬৫, নাটোর ৬০, চাঁপাইনবাবগঞ্জ ৭৫, পাবনা ৬০, রাজশাহী ৬০, সিরাজগঞ্জ ৫০। রংপুর বিভাগ: দিনাজপুর ৬৮, গাইবান্ধা ৮০, কুড়িগ্রাম ৭০, লালমনিরহাট ৬০, নীলফামারী ৫৮, পঞ্চগড় ৮০, রংপুর ৬০, ঠাকুরগাঁও ৭৫। ঢাকা বিভাগ: ঢাকা ৪০, ফরিদপুর ৪৫, গাজীপুর ৪০, গোপালগঞ্জ ৫০, কিশোরগঞ্জ ২৫, মাদারীপুর ৪০, মানিকগঞ্জ ২৮, মুন্সিগঞ্জ ২৮, নারায়ণগঞ্জ ২৫, নরসিংদী ২০, রাজবাড়ী ৪০, শরীয়তপুর ৩৮, টাঙ্গাইল ২০। বরিশাল বিভাগ: বরিশাল ৩০, ভোলা উত্তর ৩০, ভোলা দক্ষিণ ৩৫, বরগুনা ৩০, ঝালকাঠি ৩২, পটুয়াখালী উত্তর ২০, পটুয়াখালী দক্ষিণ ২৫, পিরোজপুর উত্তর ৩৫, পিরোজপুর দক্ষিণ ৩৬। ময়মনসিংহ বিভাগ: জামালপুর ৩০, ময়মনসিংহ উত্তর ২৮, ময়মনসিংহ দক্ষিণ ২৫, নেত্রকোনা ২৫, শেরপুর ৩০। চট্টগ্রাম বিভাগ: বান্দরবান উত্তর ২৫, বান্দরবান দক্ষিণ ২০, ব্রাহ্মণবাড়িয়া ১৫, চাঁদপুর ২৫, চট্টগ্রাম উত্তর ১৫, চট্টগ্রাম দক্ষিণ ১৮, কুমিল্লা উত্তর ১৫, কুমিল্লা দক্ষিণ ১৮, কক্সবাজার উত্তর ২৫, কক্সবাজার দক্ষিণ ৩০, সন্দ্বীপ ৩৫, ফেনী ৩০, খাগড়াছড়ি উত্তর ১০, খাগড়াছড়ি দক্ষিণ ১২, লক্ষ্মীপুর ১৬, নোয়াখালী উত্তর ১৫, নোয়াখালী দক্ষিণ ২০, রাঙামাটি উত্তর ১০, রাঙামাটি দক্ষিণ ১২। সিলেট বিভাগ: হবিগঞ্জ ১৫, মৌলভীবাজার ১২, সুনামগঞ্জ ১৫, সিলেট ২৫। আরটিভি/এসআর
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা
দেশের আট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। আরটিভি/টিআর
দুপুরের মধ্যে ৮ জেলায় ঝড়ের শঙ্কা
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি
ভারতে অন্ধ্র প্রদেশের উপকূলে মধ্যরাতে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’। অন্ধ্রপ্রদেশের কাকিনাড়ার নিকটবর্তী পুদুচেরীর ইয়ানামের কাছে ‘ল্যান্ডফল’ হয়। ঝড় বইছে ঘণ্টায় ১২৫ থেকে ১৩৫ কিলোমিটার বেগে। যা বৃদ্ধি পেয়ে ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠছে। জানা গেছে, মঙ্গলবার রাত ১টা ২০ মিনিটে ঘূর্ণিঝড় আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়। ইতোমধ্যে ঘূর্ণিঝড়টির প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলবর্তী জেলাগুলোতেও।  আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।    চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে । এদিকে আজ সন্ধ্যা ৬টা থেকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আরটিভি/এসআর
ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সতর্কতা জারি
দেশের ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
রাতের মধ্যে দেশের ৬ জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস ও বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বজ্রপাতেরও আশংকা আছে।
দেশের ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
আরও পড়ুন
ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়, থাকবে যতদিন
দেশের ৬ জেলায় বজ্রসহ বৃষ্টির আভাস
ঘূর্ণিঝড় ‘অর্ণবের’ প্রভাবে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যা, ঘরছাড়া শত শত পরিবার