শুক্রবার, ১১ জুলাই ২০২৫ , ০৫:৫৮ পিএম
বাংলাদেশের আর্থিক খাতের ঝুঁকি ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত হওয়ায় যোগ হয়েছে নতুন মাত্রা। ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং বীমা খাতে এআই ব্যবহারের ফলে অপারেশন, ঝুঁকি ব্যবস্থাপনা, গ্রাহকসেবা এবং কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ এখন হয়ে উঠছে আরও কার্যকর ও দক্ষ।
এ বিষয়ে বুধবার (৯ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে মাইক্রোসফট বাংলাদেশ অফিসে (লায়লা টাওয়ার) এক সেমিনারের আয়োজন করে নেটকম লার্নিং বাংলাদেশ। সেমিনারের শিরোনাম ছিল— “আর্থিক খাতে এআই ও সাইবার সিকিউরিটি”।
সেমিনারে বক্তারা বলেন, এআই এবং সাইবার সিকিউরিটি এখন আর্থিক খাতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। প্রযুক্তির এই রূপান্তরমূলক প্রভাব ব্যাংকিং খাতকে আরও আধুনিক, নিরাপদ এবং গ্রাহকবান্ধব করে তুলছে। তারা বাস্তব জীবনের উদাহরণ, বাস্তবায়নে চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক নীতিমালা ও বৈশ্বিক সাফল্যের অভিজ্ঞতা তুলে ধরেন।
সেমিনারে বক্তব্য রাখেন, মোঃ ইউসুফ ফারুক, রিজিওনাল ডিরেক্টর, মাইক্রোসফট, ফারজানা আফরিন তিশা, ক্লাউড ডেটা, অও ও সিকিউরিটি লিড, মাইক্রোসফট, খন্দকার আতীক-ই-রাব্বানী, ইনডিপেনডেন্ট ডিরেক্টর ও অডিট কমিটির চেয়ারম্যান, ইস্টার্ন ব্যাংক পিএলসি, মোঃ ইমদাদুল ইসলাম, সিনিয়র বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার, নেটকম লার্নিং, আব্দুর রহমান মামুন, হেড অফ পার্টনারশিপ, নেটকম লার্নিং বাংলাদেশ। নেটকম লার্নিং-এর মতে, এই সেমিনারটি বাংলাদেশের আর্থিক ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য এআই-এর ভবিষ্যত এবং সম্ভাবনা নিয়ে জানার একটি সময়োপযোগী ও মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
আয়োজক নেটকম লার্নিং-এর মতে, এই সেমিনার ছিল বাংলাদেশের আর্থিক ও প্রযুক্তি খাতের পেশাজীবীদের জন্য একটি সময়োপযোগী ও জ্ঞানভিত্তিক প্ল্যাটফর্ম, যেখানে তারা এআই-এর ভবিষ্যত সম্ভাবনা ও বাস্তব প্রয়োগ সম্পর্কে সরাসরি অন্তর্দৃষ্টি লাভ করেছেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আর্থিক সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সাইবার সিকিউরিটির গুরুত্ব ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। অংশগ্রহণকারীরা বাস্তব জীবনের উদাহরণ, বাস্তবায়নের চ্যালেঞ্জ, নিয়ন্ত্রক দিকনির্দেশনা এবং বৈশ্বিক সাফল্যের কাহিনির মাধ্যমে অন্তর্দৃষ্টি লাভ করেন। সেমিনারের শেষাংশে ছিল একটি ইন্টার্যাক্টিভ প্রশ্নোত্তর পর্ব, যেখানে শিল্প খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।
সেমিনারের শেষাংশে একটি ইন্টারঅ্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়, যেখানে আর্থিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সরাসরি মতামত ও অভিজ্ঞতা শেয়ার করেন।
আরটিভি/এসকে