
নাগরিক কবি শামসুর রাহমানের ৯৮তম জন্মদিন আগামীকাল। ১৯২৯ সালের এই দিনে তিনি ঢাকার মাহুতটুলীতে জন্মগ্রহণ করেন।
তার ডাকনাম ছিল বাচ্চু। বাবা মোখলেসুর রাহমান চৌধুরী ও আমেনা বেগম। লেখক হবেন বলে নাম থেকে পৈতৃক উপাধি ‘চৌধুরী’ বাদ দিয়েছিলেন তিনি।
ঢাকা শহরেই কবির বেড়ে ওঠা। নাগরিক কষ্ট, দুঃখ-সুখ তার কবিতায় বিশেষভাবে উঠে এসেছে। জীবনের সত্য-সুন্দরকে তুলে ধরার ক্ষেত্রে তিনি ছিলেন অনন্য। পাশাপাশি বাঙালির সব আন্দোলন-সংগ্রামের গৌরবদীপ্ত অধ্যায় ফুটে উঠেছে তার কবিতায়।
তার প্রথম কাব্যগ্রন্থ ‘প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে’ প্রকাশিত হয়েছিল ১৯৬০ সালে। ৬৬টি কাব্যগ্রন্থ, চারটি উপন্যাস, একটি প্রবন্ধগ্রন্থ, একটি ছড়ার বই ও ছয়টি অনুবাদগ্রন্থ প্রকাশিত হয়।
কবিতার জন্য তিনি স্বাধীনতা পদক, একুশে পদকসহ একাধিক পুরস্কার পেয়েছেন ।
২০০৬ সালের ১৭ আগস্ট মৃত্যুবরণ করেন কবি শামসুর রাহমান।
আরটিভি/এমএম


