ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ঢাকায় মিলল ভয়ংকর মাদক তৈরির ল্যাব, ৩ বিদেশি গ্রেপ্তার

আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম
ফাইল ছবি

রাজধানী ঢাকার উত্তরায় একটি আবাসিক এলাকায় ভয়ংকর মাদক তৈরির আস্ত এক ল্যাবের সন্ধান পাওয়া গেছে। ল্যাবটিতে অভিযান চালিয়ে সেখান থেকে বিপুল পরিমাণ কিটামিনসহ তিন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (২৫ মার্চ) রাতে উত্তরার ১০ নম্বর সেক্টরে এ অভিযান চালানো হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাক আহমেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১০ নম্বর সেক্টরের লাইলা গার্ডেন এলাকার একটি বাড়িতে গোপনে এই মাদক প্রস্তুত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে হানা দিয়ে ল্যাবটির সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন

অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধার করা ল্যাবটি ছিল অত্যন্ত সুসংগঠিত। সেখানে কিটামিন উৎপাদনের বিপুল পরিমাণ সরঞ্জাম ও কাঁচামাল মজুত ছিল। ঘটনাস্থল থেকে উল্লেখযোগ্য পরিমাণ প্রস্তুত কিটামিনও জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার তিন বিদেশি নাগরিকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

বর্তমানে ওই এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ঢাকার উপপরিচালক মো. মেহেদী হাসান এবং সহকারী পরিচালক মোস্তাক আহমেদ উপস্থিত রয়েছেন।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
নারায়ণগঞ্জে ফতুল্লায় মাদরাসার ছাদে খেলার সময় ট্রান্সমিটার বিস্ফোরণে দগ্ধ আরও এক কিশোরী মারা গেছে।
নারায়ণগঞ্জে মাদরাসায় ট্রান্সমিটার বিস্ফোরণ: দগ্ধ আরও এক কিশোরীর মৃত্যু
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) অভিযানে দুই যাত্রীর কাছ থেকে শুল্কমুক্ত সীমার অতিরিক্ত ৮১ দশমিক ৫০ লিটার বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়েছে।
শাহজালালে দুই যাত্রীর ব্যাগে মিলল ৮১ লিটার বিদেশি মদ
ঢাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
ঢাকার নয়াপল্টনে সড়ক দুর্ঘটনায় মিজান হাওলাদার (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে।
আজ যেমন থাকবে ঢাকার আবহাওয়া
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বুধবার (৩০ সেপ্টেম্বর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
আরও পড়ুন
দুই মাসে ৮ হাজার ৬২৬ কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে বাংলাদেশ
ভ্যানচালক সুমন হত্যা মামলার ২ নম্বর আসামি গ্রেপ্তার
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
খুলনায় ছাত্রকে পিটিয়ে হত্যা, খুবির সাবেক শিক্ষার্থী আটক