ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ঢাকায় অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৭:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকার মধ্যবাড্ডায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

সোমবার (৩০ মার্চ) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বেলা সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. বাদশা মিয়া জানান, তারা দুপুরে হঠাৎ ইউলুপের উপরে একটি শব্দ পেয়ে উপরে উঠে দেখেন, একটি মোটরসাইকেলসহ ওই যুবক ও আরেক যুবক রক্তাক্ত আহত হয়ে পড়ে আছেন। সঙ্গে সঙ্গে তারা একজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত বলে জানান।

বাদশা আরও জানান, ইউলুপের উপরে একটি সিএনজি অটোরিকশা মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। আহত অপর যুবককে অন্য একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রাজধানীর পল্টন থানায় দায়ের করা বিএনপিকর্মী মুশফিকুর রহমান আবিরকে হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
হত্যাচেষ্টা মামলায় সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
বেতন বাড়ানোর দাবিতে রাজধানীর উত্তরার রাজলক্ষ্মী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা।
উত্তরায় পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজটে ভোগান্তিতে যাত্রীরা
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
রাজধানীতে নিজ বাসার ছাদে কবুতর ধরতে গিয়ে ৫ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।
কবুতর ধরতে গিয়ে যুবকের মর্মান্তিক পরিণতি
আরও পড়ুন
তাজমিনকে ধর্ষণের পর হত্যা করেছে সেই অটোরিকশাচালকই, বিস্তারিত জানাল পুলিশ
দাবি মেনে নিতে বলা নেতারই রয়েছে ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক
‘ঢাকার ৮ জোনে চলবে ভিন্ন রঙের অটোরিকশা’
চট্টগ্রামে বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ২