ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কনস্টেবল পদে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ২

আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৮:৩৬ পিএম
ছবি: সংগ্রহীত

পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ চক্রের সদস্যরা বিভিন্ন হাসপাতাল ও ব্যাংকে চাকরি দেওয়ার নামেও প্রতারণা করতেন।

বুধবার (১৭ জুন) ঢাকার রাজারবাগ হাসপাতালের ভেতর থেকে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে গ্রেপ্তার করে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের একটি দল।

বুধবার ঢাকার মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জয়নুল আবেদীন এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. শাফায়াত হোসেন শেখ (৫৫) ও এনামুল হক আকবর (৬৩)।

এসএসপি জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তারকৃতরা পুলিশের চলমান নিয়োগ কার্যক্রমে বিভিন্ন ধাপে বাদ পড়া চাকরিপ্রার্থীদের তথ্য সংগ্রহ করতেন। পরে উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের কথা বলে পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ দাবি করতেন।

তিনি বলেন, চাকরিপ্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য প্রতারকরা অভিনব কৌশল ব্যবহার করতেন। অগ্রিম টাকা নেওয়ার আগে তারা নিজেদের নামে স্বাক্ষর করা ব্যাংক চেক জামানত হিসেবে দিতেন, যাতে ভুক্তভোগীরা সহজে প্রতারণা বুঝতে না পারেন।

তদন্ত সুত্রে জানা গেছে, এক চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা নেওয়ার পরিকল্পনা করে চক্রটি। তাকে চাকরি নিশ্চিত করার আশ্বাস দিয়ে অভিযুক্ত শাফায়াত নিজের স্বাক্ষর করা ডাচ্-বাংলা ব্যাংকের পাঁচ লাখ টাকার একটি চেক দেন। পরে চাকরির আনুষ্ঠানিকতা সম্পন্ন করার কথা বলে ওই প্রার্থীকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মেডিকেল পরীক্ষার জন্য নিয়ে আসা হয়।

জয়নুল আবেদীন বলেন, এমন তথ্যের ভিত্তিতে সিআইডি নজরদারি শুরু করে। একপর্যায়ে প্রতারক চক্রটি চাকরিপ্রার্থীকে নিয়ে তথাকথিত মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে এলে তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ সাড়ে চার লাখ টাকা এবং ভুক্তভোগীকে দেওয়া পাঁচ লাখ টাকার স্বাক্ষরিত চেক জব্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার শাফায়াত নিজেকে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিসেবে পরিচয় দিতেন। তবে তিনি প্রকৃতপক্ষে সেনাবাহিনীতে কর্মরত ছিলেন কি না, তা যাচাই করা হচ্ছে। এছাড়া চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং অন্য কোনও ভুক্তভোগী আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডি সুত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক তদন্তে শাফায়াতের বিরুদ্ধে চেক জালিয়াতি, প্রতারণা এবং একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলার তথ্য পাওয়া গেছে।

আরটিভি/টিআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
রাজধানীর ধানমন্ডিতে ফুটপাতে এক ব্যক্তিকে মারধর ও কান ধরে ওঠবস করানোর ঘটনায় খালিদ হাসান (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ।
ঢাকার ফুটপাতে বয়স্ককে মারধরের ঘটনায় যুবক আটক, পুলিশ সদস্য প্রত্যাহার
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দেখে নিন কোন কোন মার্কেট, শপিংমল ও এলাকার দোকানপাট বন্ধ থাকবে।
ঢাকার যেসব এলাকায় আজ মার্কেট বন্ধ থাকবে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
ঢাকার শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এর আগে গত ২৬ সেপ্টেম্বের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের পেছনে পুরোনো বাণিজ্য মেলার মাঠ ও বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় থেকে ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার করেছিল স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-২। সেই সময় এসআরবি জানিয়েছিল, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব বিস্ফোরক শনাক্তের পর বোম ডিসপোজাল টিম তা নিষ্ক্রিয় করেছে বলে জানিয়েছিলেন এসআরবি-২ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি নয়মুল হাসান। সেই ঘটনার এক মাস না পেরোতেই আবারও স্মৃতি জাদুঘরে সামনে নাশকতার চেষ্টা করা হলো। আরটিভি/টিআর
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে দুইজন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে ছিনতাই হওয়া ৯ হাজার টাকা এবং ছিনতাইকাজে ব্যবহৃত একটি অটোরিকশা উদ্ধার করা হয়।
অটোরিকশা থেকে পৌনে ৩ লাখ টাকা ছিনতাই, অতঃপর...
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
রাজধানীর ভাটারায় একটি বাসায় অভিযান চালিয়ে ৩৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় ইয়াবা সংরক্ষণ ও ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মা মালা বেগম (৬২) ও ছেলে মামুন চোকদারকে (৩৬) গ্রেপ্তার করা হয়েছে। 
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
আরও পড়ুন
আদালতের সঙ্গে প্রতারণার প্রমাণ মিলল তদন্তে, ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ে চিঠি
ফ্রি ভিসা নিয়ে সতর্ক করল জর্ডানের বাংলাদেশ দূতাবাস
কক্সবাজারে ১৯৩৮ আইফোন নিয়ে কী করছিলেন ৬ চীনা নাগরিক?
প্রতারণা মামলায় হাইকোর্টের জামিন পেলেন বিদিশা