ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশী শটগান উদ্ধার

আরটিভি নিউজ

প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ০৮:৫৮ পিএম
৯৯৯ নম্বরে ফোনকলে বিদেশী শটগান উদ্ধার। ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানাধীন বসিলা এলাকার একটি বাড়ির বাথরুমের ফলস ছাদ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি শটগান উদ্ধার করেছে পুলিশ। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে এক সচেতন নাগরিকের ফোনের তথ্যের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত দুইটার সময় হাজারীবাগ থানাধীন বসিলা শাহী নূর মসজিদের সামনে থেকে একজন কলার জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন।

তিনি জানান, বসিলা মধ্যপাড়ার জনৈক কালিমুল্লাহ সাহেবের ৫৪/০২ নম্বর তিন তলা বাড়ির ২য় তলার উত্তর পাশের রুমের বাথরুমের ফলস ছাদের ভেতরে একটি শটগান দেখা যাচ্ছে।

আরও পড়ুন

৯৯৯-এর কলটেকার মো. সুজন কলটি রিসিভ করে তাৎক্ষণিকভাবে বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করেন। এরপর ৯৯৯-এর পুলিশ ডিসপাচার এসআই মো. মোজাফফর হোসেন কলার এবং থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে হাজারীবাগ থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তল্লাশি চালিয়ে বাড়িটির বাথরুমের ফলস ছাদের ভেতর থেকে একটি শটগান উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শটগানটির গায়ে খোদাই করে লেখা রয়েছে— ST-12, TAURAS, BP-MTCL, SHR165771, Made in Brasil। হাজারীবাগ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
রাজধানীর ঢাকার পল্লবীতে একটি ফার্মেসির দোকানদারকে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফার্মেসিতে থাকা একটি সিসিটিভি ক্যামেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ঢাকায় ফার্মেসি দোকানদারকে কুপিয়ে জখম, ভিডিও ভাইরাল
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সুনির্দিষ্ট নীতিমালার আলোকে রাজধানী ঢাকায় ব্যাটারিচালিত অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। এ বিষয়ে শিগগিরই একটি নীতিমালা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।
ঢাকায় অটোরিকশা চলাচল নিয়ে যা বললেন সড়কমন্ত্রী
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
এ যেন কোনো সিনেমার দৃশ্য। প্রিজনভ্যান থেকে দুর্ধর্ষ এক আসামিকে নামিয়ে কিছুদূর হাঁটিয়ে নিয়ে যাওয়া হলো ব্যস্ত সড়কে অপেক্ষমাণ একটি প্রাইভেটকারের কাছে। এরপর পুলিশের এক কর্মকর্তা নিজেই সেই আসামিকে তুলে দিলেন গাড়িতে। তবে এটি কোনো সিনেমার গল্প নয়—ঘটনাটি ঘটেছে রাজধানীর বংশালে।
সিনেমার গল্পকেও হার মানাবে ‘পিচ্চি রাজা’ কাণ্ড
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডা. জুবাইদা রহমান বলেছেন, শিশুদের শৈশব হতে হবে নিরাপদ। তাদের ভবিষ্যৎ হতে হবে সুরক্ষিত। তবেই নতুন উদ্যমে শিশুরা তাদের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে সফল হবে।
শিশুদের শৈশব হতে হবে নিরাপদ ও সুরক্ষিত: ডা. জুবাইদা রহমান
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
নিহত জীবন বর্মন (২৬) গাইবান্ধা সদর উপজেলার বাটপাড়া গোপালপুর গ্রামের সচিন্দ্র বর্মনের ছেলে। 
দোকানে কাজ করছিলেন জীবন, এসি বিস্ফোরণে মুহুর্তেই সব শেষ
আরও পড়ুন
পুলিশের শটগানসহ দুই আগ্নেয়াস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১
ট্রেনে ব্যাগ রেখে নেমে গেলেন যাত্রী, অতঃপর...
কৃষি কল সেন্টারে এক বছরে ৯২ হাজারের বেশি ফোনকল, বাড়ছে কৃষকদের আস্থা
বাংলাদেশি কাজল ও ভারতীয় তরুণের প্রেমের গল্প পাল্টে দিলো একটি ফোনকল