ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

রাজধানীতে আজ কোথায় কী?

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৮:৪৯ এএম
ছবি : সংগৃহীত

দেশে প্রতিদিন বিভিন্ন সরকারি দপ্তর ও বেসরকারি সংস্থা, বিভিন্ন রাজনৈতিক দল ও অঙ্গ-সংগঠনের নানা কর্মসূচি পালন হয়ে থাকে। শুক্রবার (৩ জুলাই) এ দিনটিও ব্যতিক্রম নয়। উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।

তথ্য ও সম্প্রচারমন্ত্রীর কর্মসূচি

দুপুর আড়াইটায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে ল’ রিপোর্টার্স ফোরামের নির্বাচন ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ৯টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে অসহায় দুস্থদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কর্মসূচি

সকাল ৯টা ৪৫ মিনিটে গুলশান ইয়ুথ ক্লাব মাঠে ATJFB Airlines Football Championship (AFC) ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

সমাজকল্যাণমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় চট্টগ্রামে মহিলা অধিদফতরের মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি শেষে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংবাদ সম্মেলন

সকাল ১১টায় সেগুনবাগিচায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান কার্যালয়ে ডিজিটাল প্ল্যাটফর্ম ও কুরিয়ার সার্ভিস ব্যবহার করে শিশা ব্যবসা পরিচালনা এবং সংশ্লিষ্ট চক্রের সদস্য গ্রেফতার বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৪টা ১৫ মিনিটে কল্যাণপুর হাফিজা পাম্প থেকে বাংলাদেশ বেতার পর্যন্ত আয়োজিত জুলাই র‌্যালিতে অংশ নেবেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

আরও পড়ুন



ডিএনসিসির পরিচ্ছন্নতা অভিযান

বিকেল সাড়ে ৩টায় বনানীতে ডেঙ্গু মসক নিধনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

বিকেল ৪টায় কারওয়ান বাজার ফোয়ারার সামনে নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও মাদকবিরোধী দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এর আয়োজন করেছে রাইট টক বাংলাদেশ।

ডিবির প্রেস ব্রিফিং

বিকেল সাড়ে ৪টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আদাবর থানার হত্যা মামলায় চার আসামি গ্রেফতার বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সমাবেশ

সকাল সাড়ে ১০টায় শাহবাগ চত্বরে গুম, খুন ও গণহত্যার বিচার এবং জুলাই সনদের দ্রুত বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশ শেষে শহীদ মিনারের উদ্দেশে প্রতিবাদী পদযাত্রা বের হবে।

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

বিকেল সাড়ে ৪টায় বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হবে।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা ব্রিজ এলাকায় স্থানীয় কিশোর গ্যাং সাব্বির গ্রুপের সঙ্গে অন্য একটি গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে।
মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দু’পক্ষের গোলাগুলি, গুলিবিদ্ধ ১
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাজধানীর গুলশান-২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে গুলশান ২ নম্বরের ১২৮ নম্বর সড়কসংলগ্ন লেক থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বিকেলে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান। তিনি বলেন, দুপুরে লেকের পাশের বাসিন্দারা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেওয় হয়। পরে স্থানীয় স্বেচ্ছাসেবীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়। যুবকের পরনে শুধু একটি প্যান্ট ছিল। শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। তার পরিচয় শনাক্তে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এ ছাড়া, ওই ব্যক্তির মৃত্যুর কারণ কী এবং কীভাবে তার মরদেহ লেকে এলো, তা জানতে তদন্ত চলছে। আরটিভি/টিআর
গুলশান লেকে ভাসছিল যুবকের মরদেহ
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
রাজধানীর এক ব্যস্ত রাস্তায় এক বিদেশি নাগরিকের সঙ্গে সিএনজি চালকের মারামারির ঘটনা ঘটেছে।  বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সামাজিক মাধ্যমে মারামারির ভিডিওটি ছড়িয়ে পড়ে।  ভিডিওটিতে দেখা যায়, রাজধানীর একটি ব্যস্ত সড়কে একজন বিদেশি নাগরিক এক সিএনজি চালককে উপর্যুপরি কিল-ঘুষি মারছে। আত্মরক্ষার্থে সিএনজি চালক বারবার বাধা ও পেছনে হটতে দেখা যায়। তবে ঘটনাটি রাজধানীর কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি। এ ঘটনায় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা নানা সমালোচনা করেছেন। সড়কে এ ধরনের বিশৃঙ্খলা ও আচরণে মূল অভিযুক্তকে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছেন।  আরটিভি/এসআর  
রাস্তায় সিএনজি চালকের সঙ্গে বিদেশির মারামারি, ভিডিও ভাইরাল
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সৌন্দর্যবর্ধন প্রকল্পের অংশ হিসেবে রাজধানীর সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমি-সংলগ্ন দেওয়ালে গুণীজনদের গ্রাফিতি আঁকাকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সঞ্জীব চৌধুরীর গ্রাফিতি মোছার কারণ জানাল ডিএসসিসি
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
শ্রমিকদের ধর্মঘট ও কর্মস্থলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর উত্তরায় পাঁচটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
অনির্দিষ্টকালের জন্য ঢাকার ৫ পোশাক কারখানা বন্ধ ঘোষণা
আরও পড়ুন
সরকারি খরচে আইনি সহায়তা পেলেন ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন
ক্রয় কমিটির ১১ প্রস্তাব অনুমোদন
বিশ্ব খাদ্য কর্মসূচিতে জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
নজরুল কলেজে ইংরেজি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত