ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

ছয় বছরের শিশুকে ধর্ষণ, প্রতিবেশী সুমন কারাগারে

আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৮:২৩ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের শাহ আলী থানা এলাকায় ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার প্রতিবেশী সুমন মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (২৮ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা শাহ আলী থানার এসআই ওসমান গণি আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। প্রসিকিউশন পুলিশের এসআই ইলা মনি জানান, আসামির পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত ৮টার দিকে শাহ আলী রয়েল সিটি পকেট গেইট সংলগ্ন একটি বাসা থেকে ৩২ বছর বয়সী সুমনকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী জানান, বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটিকে ধর্ষণের অভিযোগ ওঠে। পরে প্রস্রাবের সময় শিশুটির জ্বালাপোড়া হলে তার মা তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা শিশুটি ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে বলে ধারণা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আরও পড়ুন

পুলিশের ভাষ্য অনুযায়ী, শিশুটির মা ঘটনা সম্পর্কে জানতে চাইলে সে পাশের বাসার ভাড়াটিয়া সুমনের কথা জানায়। শিশুটির অভিযোগ, সুমন তাকে নিজের কক্ষে নিয়ে ধর্ষণ করেছে।

এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মা শাহ আলী থানায় মামলা করেন। মামলার পর পুলিশ সুমনকে গ্রেপ্তার করে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার দিকে ওই বাসার বাথরুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জয় প্রান্ত এ তথ্য জানান।
ঢাকায় বাসার বাথরুমে পড়ে ছিল মরদেহ, যা বলছে পুলিশ 
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে মোহাম্মদপুর থানাধীন শ্যামলী মোড় ওভারব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে।
ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ নারীর
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
ছুটির দিনেও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। টানা কয়েকদিন ধরেই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে ঢাকার বায়ুমান। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে সকাল ৭টা থেকে ৮টা পর্যন্ত বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এসব তথ্য জানা গেছে।
ছুটির দিনেও ঢাকার বাতাস ‌‘অস্বাস্থ্যকর’
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
রাজধানীর মোহাম্মদপুরে দুই গ্রুপের মধ্যে বিবাদের জেরে গুলি করে ও চাপাতি দিয়ে কোপানোর ঘটনায় বাবা ও ছেলে আহত হয়েছেন। গুলিবিদ্ধ বাবা সুমন আলী (৪৫) ও আহত ছেলে ফাহিমকে (১৯) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
মোহাম্মদপুরে গুলি-চাপাতির কোপে বাবা-ছেলে আহত
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
ঢাকার যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভার সংলগ্ন এলাকায় দ্রুতগতির গাড়ির ধাক্কায় অজ্ঞাতপরিচয়ের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।
যাত্রাবাড়ীতে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো যুবকের
আরও পড়ুন
৭ বছরের শিশুকে ঘরে নিয়ে যান হবি, অতঃপর...
শিশুর রক্তক্ষরণের কারণ থেকে মিলল ‘ভয়ংকর সত্য’
ধর্ষণে অন্তঃসত্ত্বা শিশু জন্ম দেয় নবজাতক, সেই আসামির যাবজ্জীবন
ঘর থেকে ভেসে আসছিল মেয়েশিশুর কান্না, দরজা খুলেই দৌড় রফিকুলের