ঢাকা শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

কেরানীগঞ্জে ফ্ল্যাট থেকে তরুণীর মরদেহ উদ্ধার, মৃত্যুর ঘটনা ঘিরে রহস্য

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত

ঢাকার কেরানীগঞ্জে একটি ভাড়া ফ্ল্যাট থেকে শারমিন আক্তার তানিয়া (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের স্বামী আসিফ হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি খেলনা হ্যান্ডকাফ উদ্ধার হওয়ায় মৃত্যুর ঘটনাটি ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ কালিন্দী এলাকার সোনার বাংলা হাউজিংয়ে অভিযান চালায়। পরে ছয়তলা ভবনের পঞ্চম তলার একটি ফ্ল্যাট থেকে তানিয়ার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, তানিয়া ও তার স্বামী আসিফ হোসেন ওই ফ্ল্যাটে একসঙ্গে বসবাস করতেন। আসিফ রাজধানীর কদমতলী থানার আলমবাগ এলাকার মো. শফিকের ছেলে।

কেরানীগঞ্জ মডেল থানার ওসি রুহুল কুদ্দুস জানান, হাজী আনোয়ার হোসেনের মালিকানাধীন ভবনের পঞ্চম তলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি ধারালো চাপাতি ও একটি খেলনা হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।

তিনি বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হওয়ায় হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। নিহতের স্বামীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
‎রাজধানীর বাংলামোটরে কথা কাটাকাটির জেরে সোহান (৪৫) নামে এক ব্যক্তিকে মাথায় আঘাত করে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে হাতিরঝিল থানার যুবদলের সাবেক আহ্বায়ক ও বহিষ্কৃত নেতা ফেরদৌস আহাম্মেদ সাইমনের বিরুদ্ধে।
বাংলামোটরে গোলাগুলি, গুরুতর আহত ১
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
প্রশাসক বলেন, দফায় দফায় হকারদের নেতাদের সঙ্গে বৈঠক করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং নতুন করে নোটিশ দেওয়ার কোনও বিষয় নেই।
ঢাকার হকারদের জন্য ডিএসসিসি প্রশাসকের কঠোর বার্তা
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনকে হাফপ্যান্ট পরার কারণে মেট্রো স্টেশনে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে চড়েছেন কয়েকজন তরুণ। 
অ্যাথলেট প্রশিক্ষককে হেনস্তার প্রতিবাদে হাফপ্যান্ট পরে মেট্রোরেলে তরুণরা 
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
রাজধানীর ধানমন্ডিতে এক গৃহকর্মীকে বাসায় আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণ, অতঃপর...
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
রাজধানীর আগারগাঁওয়ে বিজ্ঞান জাদুঘরের সামনে প্রাইভেটকারের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।  
আইল্যান্ড থেকে রাস্তায় নামতেই জিসানকে পিষে দিলো প্রাইভেটকার
আরও পড়ুন
মুন্সীগঞ্জে দুই মরদেহ উদ্ধার
পঞ্চগড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, পকেটের চিরকুটে লেখা ‘আমি বাঁচতে চেয়েছিলাম’
রাস্তার পাশে শিয়ালের জটলা, কাছে যেতেই ‘চোখ কপালে’ সানাউল্লাহর
মামা বাড়ির এলাকায় থেকেই কপাল পুড়ল রেজার!