ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

বনানীতে ফ্ল্যাটের চেয়ে কবরের দাম বেশি

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:১১ পিএম
ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীতে একটি ফ্ল্যাটের চেয়ে কবরের জায়গার দামও অনেক ক্ষেত্রে কম নয়। প্রায় দুই হাজার বর্গফুটের একটি ফ্ল্যাট কিনতে যেখানে খরচ হচ্ছে ৪ থেকে সাড়ে ৫ কোটি টাকা, সেখানে মাত্র ২০ বর্গফুটের মতো জায়গায় একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণে ব্যয় হচ্ছে প্রায় সাড়ে ৪ কোটি টাকা। জায়গার সংকটেই এমন অস্বাভাবিক মূল্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ঢাকা উত্তর সিটি করপোরেশন পরিচালিত বনানী কবরস্থানে বর্তমানে ৯ হাজারের বেশি কবর রয়েছে। নতুন জায়গা না থাকায় পুরোনো কবর পুনর্ব্যবহার করা হচ্ছে। কোনো স্থায়ী কবর পুনর্ব্যবহার করে নতুন দাফন করতে নির্ধারিত ফি ৫০ হাজার ৫০০ টাকা। ১৫ বছরের জন্য কবর সংরক্ষণে ব্যয় প্রায় ৩ কোটি এবং ২৫ বছরের জন্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।

কবরস্থান সংশ্লিষ্টরা জানান, প্রতিদিন ১০ থেকে ১২ জন কবরের জায়গার খোঁজে আসেন। অনেকেই বড় অঙ্কের অর্থ দিতে রাজি থাকলেও জায়গার অভাবে তা সম্ভব হয় না। বনানী কবরস্থানে দুই বছর পর পুরোনো কবরের ওপর নতুন করে দাফন করা হয়। কোনো কোনো স্থায়ী কবরে সাতজন পর্যন্ত দাফন করা হয়েছে।

বসুন্ধরা আবাসিক এলাকার ৬৫ বছর বয়সী এক ব্যক্তি কয়েক বছর ধরে নিজের জন্য কবরের জায়গা খুঁজছেন। তিনি জানান, ৪ থেকে ৫ কোটি টাকা দিতেও রাজি ছিলেন। কিন্তু সাড়ে তিন হাত জায়গার একটি টুকরোও পাওয়া যাচ্ছে না।

নগর পরিকল্পনাবিদদের মতে, বনানীর চিত্র রাজধানীর সামগ্রিক কবরস্থান সংকটের প্রতিফলন। দ্রুত নগরায়ণের সঙ্গে জনসংখ্যা ও মৃত্যুর সংখ্যা বাড়লেও সে অনুপাতে কবরস্থানের জমি বাড়েনি।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাবেক সভাপতি অধ্যাপক ড. আকতার মাহমুদ গণমাধ্যমকে বলেন, কবরস্থানও গুরুত্বপূর্ণ নগরসেবার অংশ। ঢাকায় এ বিষয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘাটতি রয়েছে।

রাজধানীর আজিমপুর কবরস্থানেও জায়গার সংকট প্রকট। প্রায় ৩২ একর জমির এ কবরস্থানে রয়েছে প্রায় ৩০ হাজার কবর। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জনকে দাফন করা হয়। সাধারণত একটি মরদেহ প্রায় ১৮ মাস পর্যন্ত কবরে রাখার পর প্রয়োজন অনুযায়ী কবরটি পুনর্ব্যবহার করা হয়।

রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ মো. আশরাফুল ইসলাম গণমাধ্যমকে জানান, বেসরকারি ভূমি উন্নয়ন বিধিমালা অনুযায়ী প্রতি ৫০ হাজার মানুষের জন্য একটি এক একরের কবরস্থান প্রয়োজন। ঢাকার জনসংখ্যা সাড়ে তিন কোটি হলে প্রয়োজন হতে পারে প্রায় ৭০০ একর কবরস্থান। জনসংখ্যা ২ কোটি ধরলেও প্রয়োজন হবে প্রায় ৪০০ একর জমি। বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট কবরস্থান নির্মাণের সুপারিশ করা হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলাচলকারী সব যানবাহনের টোল মওকুফ করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ নভেম্বর-২০২৬ ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’— উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্য সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত টোল ফ্রি থাকবে। ফলে উল্লিখিত সময়ে এই এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী কোনো যানবাহনকে টোল প্রদান করতে হবে না। আরটিভি/এসআর  
বিপ্লব ও সংহতি দিবসে ৬ ঘণ্টা টোল ফ্রি থাকবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে
আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠেয় এশীয় রাজনৈতিক দলসমূহের আন্তর্জাতিক সম্মেলন (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (৩ নভেম্বর) বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী ৪ থেকে ৭ নভেম্বর সিউলে এ অধিবেশন অনুষ্ঠিত হবে। এই অধিবেশনে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর নেতৃত্বে দুই সদস্যের একটি প্রতিনিধি দল মনোনয়ন দিয়েছেন। প্রতিনিধি দলের আরেক সদস্য হলেন দলের যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। এবারের ১৩তম সাধারণ অধিবেশনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘পরিবর্তনশীল বিশ্বে আস্থা পুনর্গঠন’। অধিবেশনে এশিয়ার ৩৭টি দেশের ৯৬টি রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। উল্লেখ্য, বিএনপি এশিয়ার রাজনৈতিক দলগুলোর জোট আইসিএপিপি’র স্থায়ী কমিটির সদস্য। সিউলে অনুষ্ঠিতব্য আইসিএপিপি’র ১৩তম সাধারণ অধিবেশনের যৌথ আয়োজক দক্ষিণ কোরিয়ার মিনজু (ডেমোক্রেটিক) পার্টি এবং পিপল পাওয়ার পার্টি। ২০০০ সালের সেপ্টেম্বর মাসে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় আইসিএপিপি গঠিত হয়। আরটিভি/এসআর
আইসিএপিপির ১৩তম অধিবেশনে অংশ নেবে বিএনপি
ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর ধানমন্ডির একটি ১৪ তলা ভবনের দ্বিতীয় তলায় একটি বাসায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।  মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) বিকেল ৩টা ৩০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে বিকেল ৩টা ৪২ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ধানমন্ডি ১০/এ-এর ২৭ নম্বর বাসার দ্বিতীয় তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  ফায়ার সার্ভিসের কর্মীদের প্রচেষ্টায় বিকেল ৪টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কেও জানা যায়নি। আরটিভি/এসআর  
ধানমন্ডির আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
রাজধানীর অভিজাত এলাকা ধানমন্ডির একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনায় কাজ শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট। মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ সড়কের একটি আবাসিক ভবনে এ আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৩টার দিকে ধানমন্ডির ১০/এ নম্বরের একটি বহুতল আবাসিক ভবনে আগুন লাগার খবর পায় নিয়ন্ত্রণ কক্ষ। খবর পাওয়ার পরপরই পরিস্থিতি সামাল দিতে ও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয় এবং উদ্ধার অভিযান শুরু করে। সংবাদসতর্কতা প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি। এছাড়া এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না বা ক্ষয়ক্ষতির পরিমাণ কেমন, তা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে জানা যাবে। আরটিভি/এসআর
ধানমন্ডিতে আবাসিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত ২৪ ঘন্টায় ২ হাজার ১৯১টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। 
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ২ হাজার ১৯১ মামলা
আরও পড়ুন
৩৯৬তেই চিরবিদায় নিলেন হাফেজ শিকদার, পূর্ণ হলো না ৪০০ কবর খোঁড়ার ইচ্ছা
আরটিভিতে সংবাদ প্রকাশ: ঘরের ভেতর দাফন করা সেই বৃদ্ধের মরদেহ স্থানান্তর
দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের
জমি নিয়ে বিরোধে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলো না বৃদ্ধের মরদেহ