ঢাকা বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফের মৃত্যুতে নতুন মোড়

আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন মোড় নিয়েছে তদন্ত। নিখোঁজ হওয়ার পর তার ব্যবহৃত মোটরসাইকেলটি গাজীপুরের টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই সূত্রে জানা গেছে, তদন্তের অংশ হিসেবে তাহসিফের ব্যবসায়িক অংশীদার শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার(৩০ অক্টোবর) সকালে টঙ্গীর মাজার বস্তির হোন্ডা গলি এলাকায় অভিযান চালায় পিবিআইয়ের একটি দল। এ সময় একটি দোকানের সামনে নম্বরপ্লেটবিহীন অবস্থায় পড়ে থাকা মোটরসাইকেলটি জব্দ করা হয়। উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফের বলে শনাক্ত করেন দ্বীপ।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণ করে ঘটনার রাতে দ্বীপ ও তাহসিফের সর্বশেষ অবস্থান টঙ্গীর মাজার বস্তি এলাকায় শনাক্ত করা হয়। জিজ্ঞাসাবাদে দ্বীপ দাবি করেছেন, তারা উত্তরা থেকে দুটি মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে ওই এলাকায় যান। পরে মোটরসাইকেল রেখে তুরাগ নদের পাড়ে যাওয়ার পর তাহসিফ নিখোঁজ হন। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে তিনি বাসায় ফিরে যান বলে জানিয়েছেন।

অভিযানে অংশ নেওয়া পিবিআই কর্মকর্তা সাজিদ বলেন, দ্বীপের দেখানো স্থান থেকেই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। তবে তারা কেন গভীর রাতে ওই এলাকায় গিয়েছিলেন এবং সেখানে কারও সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের মাধ্যমে দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনের আশাবাদও ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, গত ২৮ অক্টোবর বিকেলে ঢাকার উত্তরখানের তুরাগ নদের রাজাঘাট এলাকা থেকে তাহসিফ সাউরির মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। তিনি উত্তরার ১৮ নম্বর সেক্টরে পরিবারের সঙ্গে বসবাস করতেন। মরদেহ উদ্ধারের পর থেকেই তার ব্যবহৃত মোটরসাইকেলটির কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

মোটরসাইকেলটি উদ্ধারের মধ্য দিয়ে তাহসিফের মৃত্যুরহস্য উদ্‌ঘাটনের তদন্তে নতুন সূত্র পেয়েছে পিবিআই। তবে তার মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা এখনো তদন্তাধীন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান বলেছেন, কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে।
কোনো রোগীই যেন চিকিৎসার বাইরে না থাকে: ডা. জুবাইদা রহমান
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
রাজধানীর আগারগাঁও মেট্রোরেল স্টেশনের নিচে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
এবার ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে মেট্রোরেল স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
এবার সেই চিত্র বদলানোর উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। লেকের নাব্যতা ফিরিয়ে আনা, দুর্গন্ধ ও দূষণ দূর করা এবং আধুনিক নাগরিক বিনোদনকেন্দ্র হিসেবে গড়ে তুলতে শুরু হয়েছে পুনঃখনন ও সামগ্রিক উন্নয়নকাজ। 
নতুন রূপে ফিরছে ধানমন্ডি লেক
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেওয়া কর্মসূচি থাকলেও রাজধানীর গাবতলী বাস টার্মিনাল থেকে শিডিউল মেনে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পরিবহন। দেশের বিভিন্ন প্রান্ত থেকেও ঢাকায় ফিরছেন যাত্রীরা।
লকডাউনকে ‘থোড়াই কেয়ার’, গাবতলী থেকে ছাড়ছে দূরপাল্লার বাস
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৪ ঘণ্টার অভিযানে ঢাকায় ৫৩৭ জন ধরা, শীর্ষে মিরপুর
আরও পড়ুন
ক্লুলেস মামলার রহস্য উদঘাটন পিবিআইয়ের, লাশ গুমের অভিযোগে গ্রেপ্তার ১
ঢাবিতে যান চলাচলে নতুন বিধিনিষেধ, মোটরসাইকেলের জন্য যা যা লাগবে
বিমানবন্দর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেল আরোহী নিহত