
ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে গেছে।
বুধবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ভোর থেকে ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকে। এক পর্যায়ে সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশায় ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে গেলে নৌরুটে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।
তিনি আরো জানান, কুয়াশা সরে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হবে।
এসএস




