
ঘন কুয়াশার কারণে ১০ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌ-যান চলাচল শুরু হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকেই পদ্মায় কুয়াশা পড়তে থাকে। রাত ১০টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে, দুর্ঘটনা এড়াতে ফেরি, লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশা কাটার পর আজ শনিবার সকাল ৭টা থেকে ফের ফেরি চলাচল শুরু হয়েছে।
এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে পাঁচ শতাধিক যানবাহন। যাত্রীদের মধ্যে নারী ও শিশু চরম ভোগান্তির শিকার হন।
এসএস




