
কুয়াশার কারণে সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ফেরি চলাচল শুরু করে কর্তৃপক্ষ।
এর আগে বুধবার মধ্যরাত ২টা থেকে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়।
দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, মধ্যরাত থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার পরিমাণ বাড়তে থাকলে রাত ২টার দিকে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। এতে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এদিকে সাড়ে পাঁচ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার কারণে নৌরুটের উভয় ঘাট এলাকায় সাত শতাধিক যানবাহন অপেক্ষমাণ রয়েছে।
এসএস




