কলেজছাত্রীকে ধর্ষণ, কবিরাজের বিরুদ্ধে মামলা

আরটিভি নিউজ

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫ , ০৮:৫২ পিএম


কলেজছাত্রীকে ধর্ষণ, কবিরাজের বিরুদ্ধে মামলা
দুর্গাপুর থানা। সংগৃহীত ছবি

নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামের এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে। 

বিজ্ঞাপন

সোমবার (১৩ অক্টোবর) দুপুরে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

জানা গেছে, ভুক্তভোগী তরুণী (১৮) স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করেন। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় একজন কবিরাজ। রোববার বিকেলে ভুক্তভোগী বাদী হয়ে থানায় এ মামলা করেন।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কবিরাজি করেন মোহাম্মদ আলী। গুচ্ছগ্রাম এলাকায় ভুক্তভোগীর বাবাকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে চোখ পড়ে ওই রোগীর কলেজপড়ুয়া মেয়ের ওপর। কয়েক মাস আগে প্রথমে কুপ্রস্তাব দিলেও এতে পাত্তা দেননি ওই ছাত্রী।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীকে মুখে চেপে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে হুমকি দিয়ে চলে যান তিনি। এ ঘটনায় রোববার দুর্গাপুর থানায় কবিরাজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী।

বিজ্ঞাপন

এ বিষয়ে দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। ভুক্তভোগী কলেজ শিক্ষার্থীর ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission