চলন্ত বাসে যাত্রীকে ছুরিকাঘাত, বাস চালিয়ে ছিনতাইকারীকে নিয়ে থানায় চালক

আরটিভি নিউজ

সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ , ০৯:৩০ পিএম


চলন্ত বাসে যাত্রীকে ছুরিকাঘাত, বাস চালিয়ে ছিনতাইকারীকে নিয়ে থানায় চালক
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দর থানার কাস্টম মোড়ে সিটি সার্ভিস বাসে মুঠোফোন ছিনতাই করতে গিয়ে ধরা পড়েন যাত্রী বেশে ওঠা এক ছিনতাইকারী। এরপর নেমে যেতে চেষ্টা করেন তিনি, ছুরিকাঘাত করেন চালকের সহকারীকে। তবে তাকেসহ চালক বাস চালিয়ে নিয়ে যান নিকটবর্তী থানায়। সেখানে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

চট্টগ্রাম নগরের কাস্টমস মোড় এলাকায় রোববার (২৭ অক্টোবর) দিবাগদ রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তার ছিনতাইকারীর নাম আকবর হোসেন (২৪)। এ ঘটনায় আকবরের তিন সহযোগী বাসের জানালা দিয়ে পালিয়ে যান। সোমবার (২৭ অক্টোবর) বন্দর থানায় মামলা করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনার শিকার বাসযাত্রী আরিফ হোসেন বলেন, সিটি সার্ভিসের একটি বাসে বাসায় ফিরছিলেন তিনি। এরপর নিজ আসনে বসে কানে হেডফোন দিয়ে মুঠোফোনে ইউটিউব দেখছিলেন। একপর্যায়ে তার পাশে যাত্রী বেশে দাঁড়িয়ে থাকা একজন তার মুঠোফোনটি নিয়ে নেন। এরপর বাসের দরজা বন্ধ করে সব যাত্রীর মুঠোফোন যাচাই করতে বলা হলে অভিযুক্ত আকবর মুঠোফোনটি এক যাত্রীর কাছে ফেলে নেমে যেতে চান। বাধা দিলে ক্ষিপ্ত হয়ে আকবর ছুরি বের করে চালকের সহকারীকে ছুরিকাঘাত করেন। এ সময় চলন্ত অবস্থায় তার তিন সহযোগী জানালা দিয়ে পালিয়ে যান। এরপরও বাস থামাননি চালক। তিনি বাস চালিয়ে বন্দর থানায় নিয়ে যান।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা হয়েছে। পলাতক বাকি তিন ছিনতাইকারীকে গ্রেপ্তারে অভিযান চলছে।

আরটিভি/এমএ-টি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission