দুই মাথা ও তিন হাত নিয়ে এক শিশুর জন্ম

​নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫ , ০৭:৩৯ পিএম


দুই মাথা ও তিন হাত নিয়ে এক শিশুর জন্ম
দুই মাথা ও তিন হাত নিয়ে এক শিশুর জন্ম।

নওগাঁ জেলা শহরে দুই মাথা ও তিনটি হাত নিয়ে এক শিশুর জন্ম হয়েছে। তবে জন্মের এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। তবে জন্মের এক ঘণ্টা পরই শিশুটি মারা যায়।

নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব এন্ড হাসপাতালে গৃহবধূ আরিফা (২০) নামে এক প্রসূতির কোল আলো করে শিশুটির জন্ম হয়। আরিফা নওগাঁ জেলা সদরের চক্রপ্রসাদ এলাকার বাসিন্দা মো. রকিবের স্ত্রী।

বিজ্ঞাপন
আরও পড়ুন

​প্রাইম ল্যাব এন্ড হাসপাতাল সূত্রে জানা যায়, বিরল শারীরিক কাঠামোর এই শিশুটিকে বাঁচানোর চেষ্টা করা হলেও জন্মের মাত্র এক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। বর্তমানে শিশুটির মা আরিফা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি সুস্থ আছেন বলে জানা গেছে।

আরটিভি/এস

বিজ্ঞাপন

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission