হঠাৎ নিখোঁজ কনস্টেবল, রাতে ফাঁড়ির বাথরুমে মিলল ঝুলন্ত মরদেহ

আরটিভি নিউজ

শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫ , ১২:২২ পিএম


হঠাৎ নিখোঁজ কনস্টেবল, রাতে ফাঁড়ির বাথরুমে মিলল ঝুলন্ত মরদেহ
রূপসা থানা। ফাইল ছবি

খুলনার রূপসায় ফাঁড়ির বাথরুমের সিলিংয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ফেরদৌস হোসেন (২৭) নামে এক পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

বিজ্ঞাপন

শুক্রবার (৬ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে উপজেলার ঘাটভোগ ইউনিয়নে শিয়ালী পুলিশ ফাঁড়িতে ঘটে এ ঘটনা।

মৃত ফেরদৌস হোসেন যশোর জেলার সদর উপজেলার জগন্নাথপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে। তিনি উপজেলা ঘাটভোগের শিয়ালী পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শুক্রবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা থেকে ফাঁড়িতে ফেরদৌস হোসেনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাতে ফাঁড়ির বাথরুমের ভেতরের সিলিংয়ে সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে ফাঁস নেওয়া অবস্থায় পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত্যুর সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission