কর্মচারীকে দিয়ে প্রবাসীর স্ত্রীর অস্ত্রোপচার, অতঃপর...

আরটিভি নিউজ  

সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫ , ০৪:৩৪ এএম


কর্মচারীকে দিয়ে প্রবাসীর স্ত্রীর অস্ত্রোপচার, অতঃপর...
ছবি: সংগৃহীত

কর্মচারীকে দিয়ে এক নারীর অস্ত্রোপচারের ঘটনায় ফরিদপুরে সুরক্ষা প্রাইভেট হাসপাতালে অভিযান চালিয়ে হাসপাতালটি সিলগালা করেছেন জেলা প্রশাসন। 

বিজ্ঞাপন

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার নাঈমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্লিনার নেয়ামতকে দিয়ে অস্ত্রোপচার, অপারেশন থিয়েটারের ফ্রিজ বন্ধ থাকা এবং ভিতরে ডেট ফেল ওষুধ পাওয়ার কারণে হাসপাতালটি সিলগালা করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।

বিজ্ঞাপন

জানা যায়, গত ১৮ নভেম্বর স্তন সমস্যা নিয়ে চিকিৎসক দেখাতে যান জেলা সদরের কানাইপুর ইউনিয়নের খাসকান্দি গ্রামের সৌদি প্রবাসী সরোয়ার আলমের স্ত্রী ববিতা বেগম (২৮)। চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে বায়োপসি পরীক্ষার কথা বলেন। তিনি চিকিৎসকের কক্ষ থেকে বের হওয়ার পর হাসপাতালটির ওটি কক্ষের দায়িত্বে থাকা নিয়ামুল শেখ (নিয়োগপত্র অনুযায়ী ক্লিনার) তাকে ভুল ব্যাখ্যা দিয়ে মেডিকেলে যেতে নিষেধ করেন এবং নিজেই করতে পারেন বলে জানান। পরে তার কথা অনুযায়ী অপারেশন থিয়েটারে নিয়ে অস্ত্রোপচারের করে স্তনের টিস্যু সংগ্রহ করেন।

ভুক্তভোগী নারী ববিতা বেগম জানান, অপারেশন শেষে চারটি সেলাই দেন এবং নিয়ামুল নিজেই প্রেসক্রিপশন লিখে দেন। এ ঘটনার ১৫ দিন পর অস্ত্রোপচারস্থলে মাত্রাতিরিক্ত সংক্রমণ দেখা দেয়৷ পরবর্তী গত ৪ ডিসেম্বর ফরিদপুর সেন্ট্রাল স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসকের মাধ্যমে তার সংক্রমিত স্তনের অধিকাংশ অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয়। বর্তমানে তিনি হাসপাতালটিতে চিকিৎসাধীন আছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে এ ঘটনায় ডেপুটি সিভিল সার্জন ডা. বদরুদ্দোজা টিটোকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জেলা সিভিল সার্জন মাহামুদুল হাসান জানান, তদন্ত কমিটিকে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে এবং প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/একে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission