রংপুরে ৩ মাসে ১৩ খুন, ৩৭ ধর্ষণ

আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৬:২২ পিএম


রংপুরে ৩ মাসে ১৩ খুন, ৩৭ ধর্ষণ
ছবি: সংগৃহীত

রংপুরে গত তিন মাসে (সেপ্টেম্বর থেকে নভেম্বর) উদ্বেগজনকভাবে বেড়েছে অপরাধের মাত্রা। এই সময়ে জেলায় ১৩টি খুনের ঘটনা ঘটেছে। এছাড়া ৩৭ জন নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছেন। সবমিলিয়ে এই তিন মাসে মোট ৮৯৯টি অপরাধ সংগঠিত হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় এ তথ্য জানান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খৃস্টফার হিমেল রিছিল।

সভায় তিনি আরও জানান, চলতি বছরের সেপ্টেম্বর মাসে রংপুর জেলায় ৬ জনের খুন হয়েছেন। এছাড়া ৩৫টি চুরি, ৪টি অপহরণ ও ৯ জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী নির্যাতনের শিকার হয়েছেন ২৮ জন। ওই মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩০৪টি।

বিজ্ঞাপন
আরও পড়ুন

তিনি জানান, অক্টোবর মাসে জেলায় ৫ জন খুন হয়েছেন। ৩২টি স্থানে চুরি এবং ৩টি স্থানে সিধেল চুরির ঘটনা ঘটেছে। এ মাসে ৩টি অপহরণ এবং নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৪১ জন। ২১টি ধর্ষণের ঘটনার মধ্যে নগরীর বাইরে উপজেলা পর্যায়ে ঘটেছে ২০টি। এছাড়া অক্টোবরে একটি ডাকাতির ঘটনাও ঘটেছে। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ৩১৩টি।

এছাড়া নভেম্বর মাসে ২টি খুনের ঘটনা ঘটেছে। চুরি হয়েছে ২০টি স্থানে এবং সিধেল চুরির ঘটনা ২টি। এ মাসে অপহরণের ঘটনা ঘটছে ৩টি। নারী ও শিশু নির্যাতনের শিকার হয়েছেন ৩৫ জন, যার মধ্যে ৩৩টি ঘটনা ঘটেছে নগরীর বাহিরে। এছাড়াও নভেম্বর মাসে ৭ জন ধর্ষণের শিকার হয়েছেন। এ মাসে মোট অপরাধ সংগঠিত হয়েছে ২৮২।

বিজ্ঞাপন

রংপুর জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসানের সভাপতিত্বে আইনশৃঙ্খলা বিষয়ক সভায় জেলা পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন, সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, সরকারি আইনজীবী আব্দুল হাদী বেলালসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission