
খুলনার পাইকগাছায় রুমা আক্তার (২০) নামে ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ৯ টার দিকে পৌর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রুমা পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের রহমত আলী গাজীর মেয়ে।
থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক কামরুজ্জামান জানান, খুলনা জেলা ও দায়রা জজ আদালতে ২০১৪ সালে আসামি রুমা আক্তারের ৩ বছরের বিনাশ্রম কারা-দণ্ডাদেশ হয়। তিনি দীর্ঘদিন পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলা পুলিশ সুপার ও থানার ওসির নির্দেশে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে আসামি রুমাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন থানার অফিসার ইনচার্জ মো. গোলাম কিবরিয়া।
আরটিভি/এএএ




