
শীতে কষ্ট পাওয়া চাঁদপুরের অসহায়, দুস্থ ও শীতার্ত মানুষের পাশে শীতবস্ত্র (কম্বল) নিয়ে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন চাঁদপুর’। বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের ও পিছিয়ে পড়া জণগোষ্ঠীর মাঝে এক হাজার শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাসে নারী-পুরুষ সহ বিভিন্ন লোকদের হাতে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট কোহিনুর রশিদ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ক্লিন চাঁদপুরের সভাপতি নুরুল আমিন খান আকাশ ও সাধারণ সম্পাদক শেখ মঞ্জুরুল কাদের সোহেল।
পিপি কোহিনুর রশিদ বক্তব্যে বলেন, আপনাদের বাসা-বাড়িতে এই শীতবস্ত্র পৌঁছে দেয়ার দরকার ছিলো। নানা কারণে দেয়া সম্ভব হয়নি। ক্লিন চাঁদপুর একটি সামাজিক ও মানবিক সংগঠন। সংগঠনটি অসহায় মানুষদের নিয়ে ভাবে এবং কাজ করে। ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান বিগত দিনেও চাঁদপুরের মানুষের জন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে কাজ করেছে এবং আগামীতেও করবে।
শীতবস্ত্র বিতরণকালে সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।
আরটিভি/এএএ




