সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫ , ০৫:০৩ পিএম


সুনামগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
কামিল আহমদ। ছবি: আরটিভি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ‘অপারেশন ডেভিল হান্ট ফেইস-টু’ অভিযানে পুলিশ দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা কামিল আহমদকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার (১৪ ডিসেম্বর) তাকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন

এর আগে শনিবার রাতে কামিল আহমদকে উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর বাজার থেকে গ্রেপ্তার করা হয়। তিনি সাদিপুর (আনাপুর) গ্রামের আব্দুল আলীর ছেলে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, কামিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা শাখার সক্রিয় সদস্য এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহার নামীয় ১০ নম্বর আসামি ।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনকে কেন্দ্রে করে গত ২৮ জুন সন্ত্রাস বিরোধী আইনে পুলিশ বাদী হয়ে জগন্নাথপুর থানায় ১২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে।

বিজ্ঞাপন

আরটিভি/এফএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission