ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

কার্গো জাহাজের ধাক্কা, ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৬ পিএম
কার্গো জাহাজের ধাক্কা, ৩০০ মণ লবণসহ ডুবে গেল নৌকা।

ভোলার মেঘনা নদীতে ৩০০ মণ লবণবোঝাই এমভি দিলোয়ারা-৩ নামের একটি নৌকা কার্গো জাহাজের ধাক্কায় ডুবে গেছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন-সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

সরেজমিনে বোটের মাঝি ও শ্রমিকরা জানান, মেঘনায় ঘন কুয়াশার কারণে এ নৌরুটে চলাচলকারী অন্যান্য কার্গো জাহাজের সঙ্গে তাদের লবণবোঝাই নৌকাটিও নদীতে নোঙর করে রাখা হয়েছিল। এ সময় অজ্ঞাত একটি কার্গো জাহাজ নৌকাটির পাশে ধাক্কা দিয়ে চলে যায়। পরে তারা লক্ষ্য করেন, নৌকায় পানি ঢুকছে এবং নৌকাটির প্রায় ৯৫ ভাগ ডুবে যায়। এরপর নৌকায় থাকা মাঝিসহ অন্যান্য শ্রমিকরা অন্য নৌকায় উঠে তীরে আসেন।

নৌকার মাঝি মো. বিল্লাহ হোসাইন বলেন, গতকাল সকালে কুতুবদিয়া থেকে নৌকায় ৩০০ মণ লবণবোঝাই করে চট্টগ্রাম চ্যানেল দিয়ে যাত্রা শুরু করি। ভোলার মেঘনা নদী হয়ে খুলনার দিকে যাওয়ার পথে আমাদের নৌকাটিকে অচেনা একটি কার্গো জাহাজ ধাক্কা দেয়। ধাক্কায় নৌকার একপাশ ফেটে যায় এবং পরবর্তীতে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় কোনো হতাহত না হলেও আমাদের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন

এ বিষয়ে ভোলা সদর ইলিশা নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

আরটিভি/এস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
হাওরের বোরো ফসলরক্ষা ডুবন্ত বাঁধ নির্মাণ কাজের প্রকল্পের স্টেশনারি মালামাল ক্রয় ও আপ্যায়ন খরচসহ আনুষাঙ্গিক বিল বাবদ ১ পারসেন্ট (ভাগ) টাকার একটি চেকের আড়াই লাখের বেশি টাকা বাহক ও সংশ্লিষ্ট কর্মকর্তার অগোচরেই উত্তোলন ও আত্মসাতের অভিযোগ উঠেছে। সম্প্রতি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় এই ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অবশেষে বাঁধের কাজের অর্থ আত্মসাতকারীর পরিচয় মিলল
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
আরও পড়ুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত
৫ বছরেও শেষ হয়নি ভবন নির্মাণ, জরাজীর্ণ ঘরেই মনপুরা পোস্ট অফিস
সরকারি চাকরিতে থেকেও এনসিপির কমিটিতে পদ!