ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

খেজুরের রস খেয়ে বাড়ি ফেরার পথে নিহত দুই কিশোর

আরটিভি নিউজ

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ০৯:৪২ পিএম
ফাইল ছবি

বন্ধুদের সঙ্গে খেজুরের রস খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল দুই কিশোর। পথে একটি মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয় তারা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বাইমাইল এলাকায় মানিকগঞ্জ–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই কিশোর হলো- ঢাকার আশুলিয়ার সন্দিপ এলাকার বিল্লাল হোসেনের ছেলে ইউসুফ আলী (১৫) এবং একই এলাকার জাফর আহমেদের ছেলে মিরাজ হোসেন (১৮)। ইউসুফ আশুলিয়ার ডেইরি ফার্ম এলাকায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত। আর মিরাজ সাভারের একটি কলেজে একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

আরও পড়ুন

সিঙ্গাইর থানা–পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ ভোরে আশুলিয়ার সন্দিপ এলাকার বাসা থেকে মোটরসাইকেলে কয়েকজন বন্ধু মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় খেজুরের রস খেতে যায়। রস খেয়ে সকালে মোটরসাইকেলে মিরাজ ও ইউসুফ আশুলিয়ার বাসায় ফিরছিল। সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ–হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিঙ্গাইরের বাইমাইল এলাকায় মানিকগঞ্জগামী একটি মাইক্রোবাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের জেলা সদরের ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সিঙ্গাইর থানার উপপরিদর্শক এস এম রাশেদুল ইসলাম জানান, খেজুরের রস খেয়ে বাসায় ফেরার পথে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ওই দুই শিক্ষার্থী নিহত হয়েছে। সকালে কুয়াশার মধ্যে পথ দেখতে অস্পষ্টতার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
সিলেটের গোলাপগঞ্জে এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
চার মাস ধরে ছাত্রকে বলাৎকার, প্রধান শিক্ষককে বেধড়ক পিটুনি
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
চট্টগ্রামের রাউজানে পরীক্ষার হলে চুল লম্বা রাখার কারণ জানতে চেয়ে শাসন করায় এক শিক্ষককে কলম দিয়ে একাধিক আঘাত করে রক্তাক্ত করেছে নবম শ্রেণির এক ছাত্র। আহত শিক্ষককে হাসপাতালে নেওয়া হলে তাঁর মাথায় সেলাই দিতে হয়।
চুল কাটতে বলায় পরীক্ষার হলে কলম দিয়ে শিক্ষককে রক্তাক্ত করল ছাত্র
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
নওগাঁর মান্দায় বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধের জেরে শহিদুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তার ছোট ভাই সাইফুল ইসলাম ও স্ত্রী সাথী আক্তার আহত হয়েছেন। তাদের মধ্যে সাইফুল ইসলামের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
দিনে জীবিকার তাগিদে কাজ করেন এসএস পাইপ মিস্ত্রি হিসেবে। আর অবসর পেলেই মেতে ওঠেন সুপারহিরো হওয়ার স্বপ্ন পূরণের সাধনায়। বোনের পুরোনো বোরকাকে কৃষের পোশাকে রূপ দিয়ে নানা কসরত ও স্টান্ট দেখানোর চেষ্টা করেন তিনি।
সামাজিক মাধ্যমে তোলপাড়, কে এই ‘বাংলার কৃষ’
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
ময়মনসিংহের ভালুকায় বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে। 
ঘরের দরজা খুলে বাবা দেখলেন দুই মেয়ে আর নেই
আরও পড়ুন
দুর্যোগের ক্ষতি কমাতে প্রস্তুতির বার্তা মঠবাড়িয়ায়
নদীগর্ভে বেড়িবাঁধের একাংশ, হুমকিতে ঘরবাড়ি
রাতের আঁধারে টর্চ জ্বালিয়ে কিছকি ও আক্কার বাড়ির সংঘর্ষ
ডাক্তার নেই, নদী পেরিয়ে সদরে যাওয়ার আগেই মরে ‘আদরের পশু’