ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

দলবল নিয়ে বাড়িতে ঢুকে চাঁদা দাবি, এনসিপি নেতাকে পুলিশে দিল এলাকাবাসী

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০১:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় রাতে দলবল নিয়ে এক বাড়িতে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছেন এম এ তাফসীর হাসান (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতা। তিনি এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী বলে জানা গেছে। চাঁদাবাজির এ ঘটনায় তাফসীর হাসান ও মঞ্জুর আলম নামে তার এক সঙ্গীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বোচাগঞ্জ উপজেলার বারেয়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় রোববার সকালে ভুক্তভোগী পরিবারের সন্তোষ কুমার রায় (৪০) বাদী হয়ে বোচাগঞ্জ থানায় একটি চাঁদাবাজির এজাহার দায়ের করেছেন।

জানা গেছে, এম এ তাফসীর হাসান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করলেও পরে আর জমা দেননি।

আরও পড়ুন

এজাহারে উল্লেখ করা হয়, বাদীসহ তার পরিবারের সদস্যরা শনিবার রাত ৮টায় খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৯টায় আসামিরা হাতে লোহার পাইপ ও স্টিলের লাঠিসহ বাড়ির সামনে এসে ডাকাডাকি করেন। পরে তারা নিজেদের প্রশাসনের লোক পরিচয় দেন। এসময় বাড়ির গেট খুলে দিলে তারা প্রবেশ করে বাদীর বড় ভাই পরিমল চন্দ্র রায়কে খোঁজ করেন ও আসবাবপত্র ওলটপালট করতে থাকেন। এক পর্যায়ে পরিমল চন্দ্র রায়ের স্ত্রীকে হুমকি প্রদান করে বলেন ‘তোর স্বামীকে বের করে দে। না দিলে তোর ট্রাংকের চাবি দে। নচেৎ সবাইকে মেরে ফেলবো।’

এসময় পরিবারের লোকজনকে বিভিন্ন প্রকারের ভয়ভীতি ও হুমকি দেখিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে পরিবারের লোকজনের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাফসীর হাসান ও মঞ্জুর আলমকে আটক করে। এসময় তাদের অন্যান্য সঙ্গীরা পালিয়ে যান। স্থানীয়রা আটক ২ জনকে বোচাগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাতে তাদেরকে স্থানীয়রা থানায় সোপর্দ করেছে। এই ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। তাদের কাছ থেকে মোটরসাইকেল, লোহার পাইপ, স্টিলের তৈরি লাঠি, ভিডিও রেকর্ডিংয়ের ছোট ক্যামেরাসহ অন্যান্য মালামাল জব্দ করা হয়েছে। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
ছাত্রদল নেতাকে চাপাতি-কুড়াল দিয়ে কুপিয়ে জখম
জুরাইনে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
মোটরসাইকেল আটকে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা