ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতেই ‘অপমান-নির্যাতন’, অতঃপর...

আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম
প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতেই ‘অপমান-নির্যাতন’, অতঃপর...। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শুভ বৈরাগীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন।

রোববার (৪ জানুয়ারি) সকালে গোপালগঞ্জের বৌলতলী এলাকার নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় পরিবার ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুর আগে গত ১ জানুয়ারি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি দীর্ঘ পোস্ট দেন শুভ বৈরাগী। সেখানে তিনি নিজের ও তার প্রেমিকার পরিচয় ও ছবি প্রকাশ করে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের নানা ঘটনার বর্ণনা দেন। পোস্টে তিনি তার মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার পরিবারের সদস্যদের দায়ী করেন।

ফেসবুক পোস্টে শুভ দাবি করেন, প্রায় দুই বছরের বেশি সময় ধরে ওই তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমিকার জন্মদিনে শুভেচ্ছা জানাতে তিনি তার বাড়িতে গেলে পরিবারের কয়েকজন সদস্যের হাতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন বলে অভিযোগ করেন। তার ভাষ্য অনুযায়ী, ওই সময় তাকে মারধর করা হয় এবং ভয়ভীতি দেখিয়ে একটি মিথ্যা ভিডিও ধারণ করতে বাধ্য করা হয়, যেখানে তাকে চুরির অপবাদ দিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়।

এই ঘটনার ফলে তার সামাজিক সম্মান ক্ষুণ্ন হয় এবং তিনি মানসিকভাবে ভেঙে পড়েন বলে পোস্টে উল্লেখ করেন শুভ।

তিনি আরও লেখেন, অর্থনৈতিক দুর্বলতার কারণে তার সঙ্গে সম্পর্কটি মেনে নেওয়া হয়নি এবং অপমান ও সামাজিক হেয়প্রতিপন্ন করার ঘটনাই তাকে চরম সিদ্ধান্তের দিকে ঠেলে দেয়। পাশাপাশি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে জড়িতদের আইনি শাস্তির দাবি জানান তিনি।

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক উম্মেষ রায় বলেন, শুভর মৃত্যুতে আমরা অত্যন্ত মর্মাহত। কিছুদিন আগেই তার অনার্স ফাইনাল পরীক্ষা শেষ হয়েছে। এমন একটি খবর আমাদের সবাইকে গভীরভাবে নাড়া দিয়েছে।

আরও পড়ুন

শুভর সহপাঠীরা জানান, তিনি ছিলেন মেধাবী ও শান্ত স্বভাবের একজন শিক্ষার্থী। তার অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের পরিবেশ বিরাজ করছে।

বাংলা বিভাগের শিক্ষার্থী জুলকার নাঈম বলেন, শুভ আত্মহত্যা করেনি, তাকে একপ্রকার খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আরটিভি/কেআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় হামে আক্রান্ত হয়ে রাইসা তানিয়া রাধিকা নামে সপ্তম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। 
হামে আক্রান্ত হয়ে চট্টগ্রামে স্কুলছাত্রীর মৃত্যু
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রায় ছয় হাজার ১৭ বর্গকিলোমিটার আয়তনের সুন্দরবনের ৩১ শতাংশ এলাকাই জলাভূমি। স্থলভাগের গাছপালা, র‍য়্যাল বেঙ্গল টাইগারসহ বন্যপ্রাণীর বিশাল সম্ভারের বিষয়ে অনেকেই জানেন। বনের পানির নিচেও রয়েছে প্রাকৃতিক জলজ সম্পদের সমৃদ্ধ ভান্ডার।
সুন্দরবনে মিলল নতুন ৭ প্রজাতির মাছের সন্ধান
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
যশোরে বাজতে শুরু করেছে শীতের আগমনী সুর। শীত মৌসুমকে সামনে রেখে এখন জেলার গাছিদের ব্যস্ত সময় পার হচ্ছে। কুড়াল, হাসুয়া ও দা হাতে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত তারা—ছেঁটে পরিষ্কার করা হচ্ছে খেজুরগাছ।
প্রস্তুত গাছিরা, যশোরে শুরু হচ্ছে খেজুরের রস ও গুড় তৈরির মৌসুম
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
নোয়াখালীর চাটখিল ও লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কচুয়া বাজারে রাস্তা পার হওয়ার সময় মাইক্রোবাসের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
নামাজে গিয়ে বাড়ি ফেরা হলো না স্কুলছাত্রের
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
গাজীপুরের শ্রীপুরে স্বামীকে পাশের কক্ষে আটকে রেখে এক গার্মেন্টসকর্মীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। নির্যাতনের পর আসামিদের হুমকি ও সার্বক্ষণিক পাহারা দেওয়ার কারণে দুই দিন ধরে ভুক্তভোগী পরিবার ঘরবন্দী হয়ে ছিল বলে জানা গেছে। পরবর্তীতে স্বজনদের সহায়তায় তারা থানায় এসে আইনের আশ্রয় নিয়েছেন তিনি।
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, ঘরবন্দী রাখতে দেওয়া হয় পাহারা
আরও পড়ুন
শুভ জন্মদিন লিটন দাস
মেয়ের জন্মদিনের কেক কিনতে যান বাবা, অতঃপর...
মাদরাসাছাত্রীকে নিয়ে পালানোর চেষ্টা, কিশোর গ্যাং সদস্য আটক
প্রেমিকার সঙ্গে মোমো খাওয়ার সময় স্বামীকে হাতেনাতে ধরলেন বউ, অতঃপর...