ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম
ফাইল ছবি

পদ্মা নদীর অববাহিকায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ১২টা ২৫ মিনিট থেকে নদীতে দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় যাত্রী ও যানবাহনের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে অন্তত তিনটি ফেরি আটকে রয়েছে। একই সঙ্গে ঘাট এলাকায় আটকে পড়েছে শতাধিক যানবাহন ও বিপুল সংখ্যক যাত্রী। গভীর রাত থেকে শুরু হওয়া এই কুয়াশায় নৌরুটে কয়েকশ’ মিটারের বেশি কিছুই দেখা যাচ্ছিল না, ফলে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

ঘাট সংশ্লিষ্টরা জানান, শীত মৌসুম শুরু হওয়ার পর থেকে কুয়াশার কারণে দৌলতদিয়া–পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। এতে প্রতিদিনই দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানিয়েছে, কুয়াশা কেটে নদীতে দৃশ্যমানতা স্বাভাবিক হলেই ফেরি চলাচল পুনরায় চালু করা হবে। তবে কুয়াশা দীর্ঘস্থায়ী হলে দুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন যাত্রীরা।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, নদীতে দৃশ্যমানতা একেবারে কমে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। যাত্রী ও যানবাহনের নিরাপত্তাই আমাদের প্রধান বিবেচ্য। কুয়াশা কেটে দৃশ্যমানতা স্বাভাবিক হলে তাৎক্ষণিকভাবে ফেরি চলাচল পুনরায় চালু করা হবে।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০
ন্যূনতম মাসিক মজুরি ৩০,০০০ টাকা নির্ধারণের দাবিতে সাভারের উলাইল এবং হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পোশাক শ্রমিকদের বিক্ষোভকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 
সাভারে পুলিশের গাড়িতে আগুন, ওসিসহ আহত ৫০
সাভারে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধর
ঢাকার সাভারের হেমায়েতপুর পদ্মার মোড় এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে হামলা ও মারধরের শিকার হয়েছে ৩ সংবাদমাধ্যমকর্মী।  বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চলমান শ্রমিক আন্দোলনের সংবাদ সংগ্রহকালে আন্দোলনকারীদের দ্বারা এই হামলার শিকার হন তারা।  হামলায় আহতরা হলেন— স্টার নিউজের সাভার প্রতিনিধি আহমাদ সোহান সিরাজী, একাত্তর টেলিভিশনের সাভার প্রতিনিধ রাইয়ান বিন আমিন এবং ক্যামেরাপারসন, মো. উজ্জ্বল হোসেন।  হামলার শিকার সংবাদমাধ্যমকর্মীরা জানান, সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের খবর পেয়ে সংবাদ সংগ্রহে হেমায়েতপুরের পদ্মার মোড়ে যান তারা। কয়েকজন বিক্ষুব্ধ শ্রমিকের বক্তব্য গ্রহণের পর ওই স্থান থেকে কিছুটা এগিয়ে ঘটনাস্থলের ফুটেজ সংগ্রহ করছিলেন তারা। এসময় মাস্ক পরা কয়েকজন তাদের সাংবাদিক পরিচয় শুনে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়িভাবে মারতে শুরু করে। একপর্যায়ে আশপাশ থেকে কয়েকজন এগিয়ে এসে হামলাকারীদের বুঝিয়ে সাংবাদিকদের ঘটনাস্থল থেকে সরে যাওয়ার সুযোগ করে দেয়। আরটিভি/এসআর
সাভারে তিন সাংবাদিকের ওপর হামলা ও মারধর
সাজেক সড়কে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ
সাজেক সড়কে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছে। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে জনজীবন। চার দফায় সাজেক গণঅধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের ডাকে তৃতীয়দিনের অবরোধ চলছে। তবে বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে অবরোধের মধ্যে উৎপাদিত কৃষিপণ্য পরিবহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়েছে।
সাজেক সড়কে চলছে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ
কালিয়াকৈরে শ্রমিক ছদ্মবেশী আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামল বিএনপি
গাজীপুরের কালিয়াকৈরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও ছাত্রলীগের যারা ছদ্মবেশ ধারণ করে শ্রমিকদের উসকানি দিয়ে বিশৃঙ্খলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে, তাদের বিরুদ্ধে মাঠে থাকার কথা জানিয়েছে বিএনপি।
কালিয়াকৈরে শ্রমিক ছদ্মবেশী আ.লীগের নাশকতা ঠেকাতে মাঠে নামল বিএনপি
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর, হেমায়েতপুর-সিংগাইর সড়কের পদ্মার মোড় এবং ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল ও ফুলবাড়িয়া এলাকায় শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। দফায় দফায় সংঘর্ষের পর বর্তমানে ঢাকা-আরিচা মহাসড়ক ও সিংগাইর সড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে। 
আজও অশান্ত সাভার শিল্পাঞ্চল
আরও পড়ুন
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ
পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে হঠাৎ ফেরি চলাচল বন্ধ, ঘটনা কী
ঝোড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটের ২ ফেরি বিকল, আটকা শতাধিক যানবাহন