ঢাকা শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩

ছাত্রদল নেতার বিয়েতে ফুলের বদলে ধানের শীষ পেলো অতিথিরা

আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ০৩:৪৩ এএম
ছবি: সংগৃহীত

চট্টগ্রামে ছাত্রদল নেতার বিয়ের অনুষ্ঠানে ব্যতিক্রমী এক আয়োজনের ঘটনা ঘটেছে। অনুষ্ঠানে অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, বিয়ের অনুষ্ঠানের প্রবেশপথে দাঁড়িয়ে ছাত্রদল নেতা ও তার স্ত্রী অতিথিদের ফুলের পরিবর্তে ধানের শীষ হাতে তুলে দিচ্ছেন।

জানা গেছে, ব্যতিক্রমী এ উদ্যোগ নিয়েছেন চট্টগ্রাম ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক নুর মোহাম্মদ সাহেদ। সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার প্রচলন থাকলেও, তার বিয়েতে ধানের শীষ দিয়ে বরণ করাকে নতুনত্ব হিসেবে দেখছেন অনেকে।

বিয়ের অনুষ্ঠানে ফুলের বদলে ধানের শীষ উপহার দেওয়ার বিষয়ে নুর মোহাম্মদ সাহেদ গণমাধ্যমকে জানান, ধানের শীষ কেবল একটি প্রতীক নয়, এটি গণতন্ত্রের প্রতীক। সেই ভাবনা থেকেই তিনি ফুল না দিয়ে অতিথিদের ধানের শীষ দিয়ে বরণ করেছেন।

আরও পড়ুন

তিনি বলেন, ধানের শীষ আমাদের গণতন্ত্রের প্রতীক। তাই আমি ফুলের পরিবর্তে এই প্রতীকটিকেই গুরুত্ব দিয়েছি।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাও এ ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। তারা জানান, সাধারণত বিয়ের অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে বরণ করার রীতি থাকলেও ছাত্রদল নেতা সাহেদের বিয়েতে ধানের শীষ উপহার দেওয়ার বিষয়টি একেবারেই নতুন এবং ব্যতিক্রমী।

আরটিভি/একে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
শেরপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল
শেরপুরে বিক্ষোভ ও মশাল মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগ, শেরপুর পৌর শাখা।
শেরপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ
জয়পুরহাটে আলুর বাজারে অব্যাহত দরপতনে বিপাকে পড়েছেন কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন খরচের চেয়ে অনেক কম দামে বিক্রি হচ্ছে আলু। এতে লোকসানের আশঙ্কায় হিমাগার থেকে আলু উত্তোলন করছেন না অনেকে। জেলার ২২টি হিমাগারে সংরক্ষিত আলুর প্রায় ৪৫ শতাংশ এখনো পড়ে রয়েছে। আগামী ১৫ নভেম্বর সংরক্ষণ মেয়াদ শেষ হওয়ার আগে আলু বিক্রি করতে না পারলে কৃষক, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের বড় ধরনের লোকসানের আশঙ্কা দেখা দিয়েছে।
জয়পুরহাটে আলুর বাজারে ধস, হিমাগারে পড়ে আছে ৪৫ শতাংশ
কুড়িগ্রামে পৌর কর্মচারী হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার, মাদক সেবনে বাধা দেওয়াই কাল হয় মনসুর আলীর!
কুড়িগ্রাম পৌর টাউন হলের কেয়ারটেকার মনসুর আলীকে (৬০) হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করেছে পুলিশ। ছুরি নয় কাচি দিয়েই তাকে হত্যা করা হয়েছিল বলে নিশ্চিত হয়েছে পুলিশ।
কুড়িগ্রামে পৌর কর্মচারী হত্যায় ব্যবহৃত কাঁচি উদ্ধার, মাদক সেবনে বাধা দেওয়াই কাল হয় মনসুর আলীর!
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর জাতির এক ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্বভার গ্রহণ করে বাংলাদেশকে একটি বিপজ্জনক রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণে ভূমিকা রাখেন। তার নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয় এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে শহীদ জিয়াউর রহমান জাতির স্মৃতিতে অমর হয়ে থাকবেন।
শহীদ জিয়ার নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের সূচনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ
ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
ভাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ
আরও পড়ুন
ঢাবিতে ছাত্রদলের আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন, চলবে রোববার পর্যন্ত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ছাত্রদলের দুই দিনের কর্মসূচি ঘোষণা
প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের আনন্দ শোভাযাত্রা
চবিতে ছাত্রদল নেতার অবৈধ দোকানের সংবাদে ছবি প্রকাশ নিয়ে সাংবাদিকের নামে জিডি