ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

আরটিভি নিউজ

সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬ , ০৮:০৫ এএম


ফের ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট
ছবি: সংগৃহীত

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে সিলেট। সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলের একাধিক জেলায় ভূমিকম্প অনুভূত হয়। কম্পনের কারণে অনেক মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।

বিজ্ঞাপন

ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।

সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে প্রায় ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে প্রায় ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

বিজ্ঞাপন
আরও পড়ুন

ভূমিকম্পটির প্রভাব শুধু বাংলাদেশেই নয়, ভারতের পাশাপাশি মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকাতেও অনুভূত হয়েছে। ভৌগোলিকভাবে কেন্দ্রস্থলের কাছাকাছি অবস্থান করায় সিলেট অঞ্চলে কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।

উল্লেখ্য, সিলেট অঞ্চল ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্পপ্রবণ এলাকা হিসেবে পরিচিত। এর আগেও বিভিন্ন সময়ে এখানে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission