ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

শ্রীপুরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘরসহ তিন দোকান পুড়ে ছাই, ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ০৭:৩৩ পিএম
ছবি: প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে অগ্নিকাণ্ডে পাঁচ বসতঘরসহ তিন দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বুধবার (৭ জানুয়ারি) দিবাগত রাত ১১ টার দিকে শ্রীপুর পৌরসভার বহেরারচালা (নতুন বাজার) এলাকায় নাজমা আকমলের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় নাজমুল হাসান জানান, রাতের ওই সময়ে হঠাৎ দোকানের ওপর দিয়ে ধোঁয়া বের হতে থাকে। এ সময় দোকান মালিকের চিৎকারে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। মুহূর্তেই আগুন বসতঘরসহ পাশের তিন দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে শ্রীপুরের মাওনা ফায়ার সার্ভিসের কর্মীরা সোয়া ১১ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও দোকান ঘরের মালিক নাজমা আকমল জানান, অগ্নিকাণ্ডে পাঁচটি ঘরের সকল আসবাবপত্র ও তিনটি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পাঁচটি ঘরের প্রত্যেকটিতে আশপাশের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ভাড়া থাকতো। অগ্নিকাণ্ডে অনেক শ্রমিকদের ঘরে থাকা নগদ টাকাও পুড়ে যায়। মুদি দোকানের চাল, ডাল, কাপড়ের দোকান এবং ইলেকট্রনিক্স দোকানের সকল সামগ্রীর পুড়ে ছাই হয়ে যায়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় তারা দোকান থেকে কোনো মালামাল বের করতে পারেননি জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সব মিলিয়ে প্রায় ৩০ লাখ টাকার আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে।

ভাড়াটিয়া মুক্তা বেগম জানান, আমার টেইলার্সের ব্যবসা ছিল। ঘরের সকল নতুন কাপড় পুড়ে গেছে। এখন আমি নিঃস্ব হয়ে গেছি। অগ্নিকাণ্ডে নগদ দেড় লাখ টাকাসহ প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ইলেকট্রনিক্স ব্যবসায়ী রফিক মিয়া জানান, আগুনে আমার দোকানের সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার সাত লাখ টাকার ইলেকট্রনিক্স মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর নুরুল করিম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সোয়া ১১টার দিকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তিনি জানাতে পারেননি।

আরটিভি/এএএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
ভোলার বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়ন ভূমি অফিসে সেবা দিতে টাকা দাবি ও দরকষাকষির মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা বজলুর রহমান ও তার ব্যক্তিগত সহকারী পরিচয় দেওয়া মো. রাকিবের বিরুদ্ধে।
ভোলায় ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় সড়কের পাশের ঝোপে ছিটকে পড়ে তিনদিন নিখোঁজ ছিলেন রোজিনা আক্তার (৩০) নামে এক গৃহবধূ। সোমবার (১২ অক্টোবর) সকালে ঝোপ থেকে দুর্গন্ধ ছড়ালে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. সোহানকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
মোটরসাইকেলের ধাক্কায় তিনদিন ঝোপে পড়ে ছিলেন গৃহবধূ, দুর্গন্ধে মিলল মরদেহ
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রতিপক্ষের গুলিতে আহত শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।
প্রতিপক্ষের গুলিতে শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী নিহত
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়েছে ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা। 
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১৭ দেশের মুদ্রাসহ ২৪ কেজি সোনা-রুপা
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীতে অবাধে চলছে মা ইলিশ শিকার। শুধু শিকারই নয়, নদীর তীরবর্তী বিভিন্ন পয়েন্টে প্রকাশ্যে বিক্রিও হচ্ছে এসব মাছ।
নিষেধাজ্ঞা উপেক্ষা করে পদ্মায় চলছে মা ইলিশ নিধন, প্রকাশ্যেই বিক্রি হচ্ছে পাড়ে
আরও পড়ুন
কালিয়াকৈরে দুর্গাপূজা উপলক্ষে শাড়ি ও লুঙ্গি পেয়ে খুশি সনাতন ধর্মাবলম্বীরা
চোরাই বলে শিক্ষার্থীর আইফোন হাতিয়ে ক্ষান্ত হননি এসআই, ঘুষও নিলেন ১৭ হাজার
সাঁকোর জায়গায় ১৫০ ফুট মাটির রাস্তা নির্মাণ করলেন ছাত্রদল নেতা
খেলতে গিয়ে পুকুরে পড়ে ৩ বছরের শিশুর মৃত্যু